ব্রিটিশ নৌবাহিনীর জাহাজে ড্রোন ক্যামেরা থেকে তথ্য যাচ্ছিল চীনে
, ২৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১১ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ব্রিটেনের রয়্যাল নেভির ব্যবহৃত গুপ্তচর ড্রোন ক্যামেরাগুলো গোপনে চীনে তথ্য পাঠাত বলে জানতে পেরেছে দেশটির সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। কে৩ স্কাউট নজরদারি ড্রোনগুলোর ক্যামেরায় চীনে তৈরি কিছু যন্ত্রাংশ ছিল, যেগুলো গোপনে দেশটির ডিভাইসে তথ্য পাঠাচ্ছিল।
দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, রয়্যাল মেরিনস মার্চ থেকে ১ কোটি ২০ লাখ পাউন্ড মূল্যের এই ড্রোন বহর ব্যবহার করে আসছে। কিন্তু এই নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি আবিষ্কারের পর প্রতিরক্ষা মন্ত্রণালয় (গড়উ) ক্যামেরাগুলোর সব ধরনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়। বহু বছর ধরে চীনের নিরাপত্তা হুমকি নিয়ে সতর্কবার্তা দেওয়া হলেও বেইজিং ব্রিটিশ সামরিক বাহিনীর ওপর নজরদারির চেষ্টা করে আসছিল কি না, এই ঘটনা তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
আরও উদ্বেগের বিষয় হলো, অত্যন্ত সংবেদনশীল বৈঠকের সময়ও এসব নজরদারি ড্রোনের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি ড্রোনগুলো বন্ধ করে দেওয়ার পরও ক্যামেরাগুলো সক্রিয় থাকত বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ‘সরঞ্জাম, নেটওয়ার্ক এবং তথ্যের নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে’ বিবেচনা করে এবং জোর দিয়ে দাবি করেছে, কোনো তথ্য ফাঁস হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে নজিরবিহীন দাবানল, চলছে নির্বিচার গ্রেপ্তার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র রাঁচি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সামরিক ঘাঁটি নিয়ে রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর সিরিয়ার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ চীনের, বদলাতে পারে সমীকরণ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে ইউরোপের প্রধান নদীগুলো
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম্পত্য কলহ ও মানসিক সংকটে সন্ত্রাসী সেনারা
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের অভিযান আমাদের প্রতিরোধের অঙ্গীকার দুর্বল করতে পারবে না -হামাস
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি আরবের সাথে কূটনীতি ফলপ্রসূ নয়; সামরিক জবাব জরুরি
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মক্কা চুক্তি ইরানের বিরুদ্ধে নয়, জানালো তুরস্ক
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ইয়েমেনের হামলা
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)