ভাঙ্গা-কুয়াকাটা রেলপথ:
ব্যয় ৪১ হাজার কোটি টাকা, এডিবি-চীন থেকে ঋণ চায় সরকার
, ২৬ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৯ মার্চ, ২০২৩ খ্রি:, ০৫ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে বরিশাল হয়ে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত ৩৬৯.৪০ কিলোমিটার দীর্ঘ সিঙ্গেল লাইন রেলপথ নির্মাণ করা হবে। এই রেলপথ নির্মাণে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৪১ হাজার ৭৯৮ কোটি টাকা। বিশদ নকশা প্রণয়ন ও দরপত্র দলিল প্রস্তুতসহ ভাঙ্গা জংশন (ফরিদপুর) থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর কুয়াকাটা পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য সম্ভাব্য সমীক্ষা প্রকল্প বাস্তবায়নের পর এমন ব্যয় ও রেলপথের দৈর্ঘ্যের একটি প্রাক্কলন করা হয়েছে। ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী জেলাসহ মোট সাতটি জেলার ওপর দিয়ে দীর্ঘ রেলপথ নির্মাণ করা হবে।
বাংলাদেশ রেলওয়ে জানায়, প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ ধরা হয়েছে সাত বছর। এর মধ্যে দেড় বছর ধরে টেন্ডারিং, ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন কাজ করা হবে। সাড়ে চার বছর ধরে প্রকল্পের অবকাঠামো নির্মাণ করা হবে। বাকি এক বছর ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড ধরা হয়েছে।
দীর্ঘ রেলপথটি সরকারি অভ্যন্তরীণ বা সরকারি অর্থায়নে বাস্তবায়ন সম্ভব নয়। এই জন্য রেলপথটি নির্মাণে বৈদেশিক অর্থায়ন থাকবে বেশি। শুধু ভূমি অধিগ্রহণ খাতে কিছু অংশ সরকারি অর্থ ব্যয় করা হবে। বাকি অবকাঠামো নির্মাণ প্রকল্পে চীন অথবা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ নেবে সরকার। এরই মধ্যে দুই উন্নয়ন সহযোগীকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাধ্যমে ঋণ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে ঋণ দেওয়ার বিষয়টি এডিবি ও চীন এখনো সাড়া দেয়নি বলে দাবি করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় ৪১ হাজার ৭৯৮ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৯ হাজার ৫৯৮ কোটি ৪৭ লাখ টাকা। সরকারি অর্থায়নের বড় অংশই ব্যয় হবে ৫ হাজার ৬৩৮ একর ভূমি অধিগ্রহণ খাতে। বৈদেশিক ঋণ ধরা হয়েছে ৩২ হাজার ১৯৯ কোটি ১৪ লাখ টাকা।
প্রকল্পের নির্মাণকাজের অর্থায়ন এখনও নিশ্চিত হয়নি। তবে অর্থায়ন সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত আছে। প্রকল্পের অর্থায়ন নিশ্চিত না হওয়ায় এখনও টেন্ডার আহ্বান করা হয়নি। এডিবি ও চীন থেকে ঋণ মিলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ইআরডি’র ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সমীক্ষা সম্পন্ন করার পরে ভাঙ্গা থেকে কুয়াকাটা রুটে ব্যয় প্রাক্কলন করা হয়েছে। সমীক্ষা প্রকল্পের ডাটা ব্যবহার করে চীন, এডিবি ও এশীয় পরিকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) কাছে ঋণ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এখনও কোনো উন্নয়ন সহযোগী আমাদের কনফার্ম করেনি। আশা করছি দ্রুত সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে একটা ফিডব্যাক পাবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কারাগারগুলোতে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চায় হাইকোর্ট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লিতে হেনস্তার প্রতিবাদ, ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা এক জাতি এবং এক হৃদয় -ইরানের প্রেসিডেন্ট
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের পর শেয়ারবাজার সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১৩০০ কোটি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনআইডি সংশোধনে জাল ঠেকাতে অনলাইন যাচাই চায় ইসি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ হাসপাতালকে আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসা দেয়ার নির্দেশ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকার বিশেষ ঋণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সম্ভ্রমহরণ-নির্যাতনে’র প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












