ব্যাপক ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি: বাড়ছে মৃতের সংখ্যা
- রেল ও বিমান চলাচল ব্যাহত
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৪ মে, ২০২৫ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশপাশের এলাকা। গতকাল জুমুয়াবার (২ মে) সকালে দিল্লির দ্বারকা শহরতলীতে ঝড়ো বাতাসের তোড়ে একটি গাছ ভেঙে ঘরের ওপর পড়ায় সেখানে থাকা তিন শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। ঝড়ের তীব্রতায় দিল্লির বিভিন্ন এলাকায় এভাবে গাছ ভেঙে সড়কের উপর পড়ে, গাড়িতে পড়ে, বাড়ি-ঘরের দেয়াল ধসে একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
এনডিটিভি জানিয়েছে, ব্যাপক ঝড় ও অবিরাম বৃষ্টিপাতে গোটা দিল্লি নাস্তানাবুদ। দিল্লির অনেক এলাকায় পানিবদ্ধতার খবর পাওয়া গেছে।
প্রচ- বাতাসে অনেক এলাকায় গাছ ও খুঁটি উপড়ে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। আবহাওয়ার অবস্থা বিবেচনা করে নাগরিকদের সতর্ক অবস্থানে ও নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দুই শতাধিক ফ্লাইট বিলম্ব, রেল চলাচলে বিঘœ:
প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়ার কারণে গতকাল সকাল থেকেই দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা ব্যাহত হয়। দিল্লিগামী ৪০টি ফ্লাইটকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়। অন্তত ২০০টি ফ্লাইট বিলম্বের কবলে পড়েছে। পানিবদ্ধতা তৈরি হয় বিমানবন্দরের নানা অংশে। এছাড়া বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে একটি লোহার কাঠামোও ভেঙে পড়েছে।
এছাড়া রেল লাইনে গাছপালা উপড়ে পড়ায় রেল চলাচল বিঘিœত হয়েছে। কয়েক ঘন্টা রেল চলাচল বন্ধ ছিলো। দিল্লি থেকে প্রায় সব ট্রেন বিলম্বে ছেড়েছে। ফলে দিল্লি বিভাগে ব্যাহত হয়েছে রেল চলাচল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চোখের বদলে মাথা নেয়া হবে, সব ক্ষতিপূরণ না নেয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে -আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ি
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে প্রথম আঘাত: ইরানের আকাশে স্টেলথ জেট লক্ষ্যবস্তু
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেঙে পড়ছে ইসরায়েলি প্রতিরক্ষা: হতাহত দুই শতাধিক
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইহুদীবাদী ইসরায়েলের গোয়েন্দা তথ্য-কেন্দ্রগুলোও ইরানি হামলার খোরাক - ইসরায়েলি সেনাদের গুপ্ত ও নয়া অবস্থান এবং প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের বিধ্বংসী আঘাত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী আঘাত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তর-ফিলিস্তিন ও গাজার উপকণ্ঠে ইসরায়েলি অবস্থান এবং চার মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী ইরানি হামলা
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কথিত ‘শক্তিশালী’ সামরিক যানও এভাবেই টুকরা টুকরা হয়ে গেছে যোদ্ধাদের আক্রমণে।
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের পাল্টা হামলায় ধ্বংসস্তূপ তেল আবিব
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানিদের সহায়তায় স্বর্ণ-অর্থ-গবাদি পশু দিচ্ছেন কাশ্মীরি মুসলমানরা
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে গেল বৃহত্তম মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানকে সমর্থন দিন, পবিত্র কুরআনে নিরপেক্ষতার কোনো স্থান নেই -লিবিয়ার গ্র্যান্ড মুফতি
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)