ব্যাংকে অলস টাকার নতুন রেকর্ড
, ১৭ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ব্যাংকে আমানত বাড়ছে, কিন্তু সেই অর্থ ঋণ হিসেবে বিনিয়োগ হচ্ছে না। নতুন শিল্পকারখানা স্থাপন কিংবা ব্যবসা সম্প্রসারণে উদ্যোক্তাদের আগ্রহ কমে যাওয়ায় ব্যাংক খাতে জমছে অতিরিক্ত তারল্য। গত জুন শেষে এই অলস বা উদ্বৃত্ত তারল্যের পরিমাণ প্রথমবারের মতো ৪ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। একই সময়ে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে ইতিহাসের সর্বনি¤œ পর্যায়ে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য দাঁড়িয়েছে ৪ লাখ ৮ হাজার কোটি টাকা। মে শেষে যা ছিল প্রায় ৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা। অর্থাৎ এক মাসেই উদ্বৃত্ত তারল্য বেড়েছে ৭০ হাজার কোটি টাকার বেশি।
অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, এই পরিস্থিতি শুধু ব্যাংক খাতে অতিরিক্ত টাকা জমে থাকার বিষয় নয়; বরং এটি দেশের বিনিয়োগ পরিস্থিতির দুর্বলতারও বড় একটি সংকেত। উদ্যোক্তারা ঋণ নিতে চাইছেন না, আবার ব্যাংকগুলোও অতীতের ঋণ অনিয়ম ও খেলাপি ঋণের অভিজ্ঞতায় নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক। ফলে ঋণের চাহিদা ও সরবরাহ- দুই দিক থেকেই বেসরকারি খাত চাপে রয়েছে।
ব্যাংকারদের মতে, নতুন বিনিয়োগে উদ্যোক্তাদের অনাগ্রহের পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা গ্যাস ও বিদ্যুতের অনিশ্চিত সরবরাহ। একটি শিল্পকারখানা স্থাপন করে নিয়মিত উৎপাদন করা না গেলে ব্যাংক ঋণের সুদ পরিশোধ করাই উদ্যোক্তার জন্য বড় বোঝা হয়ে দাঁড়ায়।
এর সঙ্গে রয়েছে উচ্চ সুদহার, ব্যবসা পরিচালনার বাড়তি খরচ, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কর ও নীতির অনিশ্চয়তা। এসব কারণে নতুন বিনিয়োগের ঝুঁকি নিতে চাইছেন না অনেক উদ্যোক্তা।
সবচেয়ে বড় কথা, ব্যাংকে টাকা থাকলেই অর্থনীতি ঘুরে দাঁড়ায় না। সেই টাকা যখন কারখানার মেশিন কেনা, নতুন ব্যবসা শুরু, উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান তৈরিতে ব্যবহৃত হয়, তখনই তা অর্থনীতির জন্য কার্যকর হয়।
তাই ব্যাংকে অলস টাকার নতুন রেকর্ড আসলে শুধু ব্যাংক খাতের সমস্যা নয়; এটি দেশের বিনিয়োগ পরিস্থিতিরও একটি বড় সতর্কবার্তা। উদ্যোক্তাদের আস্থা ফিরিয়ে এনে বিনিয়োগ বাড়ানো না গেলে ব্যাংকে জমে থাকা এই বিপুল অর্থ অর্থনীতির গতি বাড়ানোর বদলে আরও দীর্ঘ সময় অলস পড়ে থাকার ঝুঁকি রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাপবিত্র মহাসম্মানিত ১২ই রবীউল আউয়াল শরীফ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শহর প্রদক্ষিণ ও সমাবেশ
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রগকাটা জামাত-শিবির স্বরূপে ফিরেছে -নুরুল হক নুর
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য আইনে ৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাটছে না গ্যাস সংকট, বাড়ছে ভোগান্তি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইনশৃঙ্খলায় মানুষের অস্বস্তি কাটেনি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৩৭ কোটি টাকার তালিকা কাজে লাগেনি, আবার ৬৭৬ কোটির প্রকল্প
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির একটি সমন্বিত মিশ্রণ নিয়ে আমরা এগোচ্ছি -অর্থমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগর পথে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সুনামগঞ্জের ৭ যুবক নিখোঁজ
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যারা বড় বড় কথা বলছেন, গত ১৭ বছর তাদের রাজপথে দেখিনি: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও তার ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)