রবিবার

হিজরী
১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৪
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৯ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
এসঅ্যান্ডপি গ্লোবাল:

ব্যাংকিং খাত উচ্চঝুঁকিতে

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, রাত ১:০০ আপডেট: ২৭ নভেম্বর, ২০২৬, সন্ধ্যা ৭:২৮
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের ব্যাংকিং খাতকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস। চলতি বছরের মাঝামাঝি সময়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রি কান্ট্রি রিস্ক অ্যাসেসমেন্ট (বিআইসিআরএ) প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস বিশ্বের তিন বৃহৎ ক্রেডিট রেটিং সংস্থার একটি।
গত ১৬ জুলাই প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এসঅ্যান্ডপি বাংলাদেশের ব্যাংকিং খাতকে ৯.০ স্কোর দিয়েছে। এ স্কোর ১.০ থেকে ১০.০ এর মধ্যে মাপা হয়, যেখানে ১.০ সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ এবং ১০.০ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এ হিসেবে বাংলাদেশ এখন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম ঝুঁকিপূর্ণ ব্যাংকিং ব্যবস্থার দেশের তালিকায়, যেখানে আরও রয়েছে মঙ্গোলিয়া, কম্বোডিয়া ও ভিয়েতনাম। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের ব্যাংকিং খাতের এ অবস্থানের পেছনে প্রধানত অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা, বিশেষ করে কিছু শরিয়াহভিত্তিক ব্যাংকের শাসনব্যবস্থায় ব্যর্থতা, তারল্য সংকট ও ব্যবস্থাপনায় দুর্নীতি দায়ী।
২০২৩ সালের শেষ প্রান্তিক এবং ২০২৪ সালের শুরুতে বাংলাদেশ ব্যাংক কমপক্ষে চারটি ইসলামি ব্যাংকে হস্তক্ষেপ করে। ওইসব ব্যাংকে অভ্যন্তরীণ লেনদেন, তারল্য ঘাটতি ও জালিয়াতির অভিযোগে শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করা হয়, বোর্ড পুনর্গঠন করা হয় এবং জরুরি তারল্য সহায়তা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমরা ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শরিয়াভিত্তিক কিছু ব্যাংকে আমাদের হস্তক্ষেপ ছিল জনআস্থা ফিরিয়ে আনার জন্য অত্যাবশ্যক।
তবে চ্যালেঞ্জ থাকা সত্তে¦ও রিপোর্টে ‘অর্থনৈতিক ঝুঁকির ধারা (ইকোনমিক রিস্ক ট্রেন্ড)’ সূচকে বাংলাদেশ ‘স্থিতিশীল (স্ট্যাবল)’ অবস্থানে রয়েছে। একই সঙ্গে ‘অর্থনৈতিক ভারসাম্য (ইকোনমিক ইমব্যালেন্স)’ এবং ‘সিস্টেম-ওয়াইড ফান্ডিং’ সূচকেও তুলনামূলক ভালো অবস্থান রয়েছে।
এদিকে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও হংকং পেয়েছে ২.০ স্কোর, যা নির্দেশ করে একটি শক্তিশালী ও স্থিতিশীল ব্যাংকিং পরিবেশ। জাপান ও দক্ষিণ কোরিয়া রয়েছে ৩.০ স্কোরে। এ বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের কঠোর তদারকি আমাদের বিনিময় হার স্থিতিশীল রাখতে, আমানত প্রবৃদ্ধি বাড়াতে ও প্রবাসী আয় বজায় রাখতে সহায়তা করছে।’ তবে তিনি সতর্ক করেন, ‘বিনিয়োগ প্রবৃদ্ধি না বাড়ালে অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরবে না এবং কর্মসংস্থান সৃষ্টিও বাধাগ্রস্ত হবে।’
অন্যদিকে অর্থনীতিবিদরা মনে করেন, সাম্প্রতিক সংস্কারগুলো আশা জাগানিয়া হলেও টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন কাঠামোগত পরিবর্তন। বিশেষ করে খেলাপি ঋণ করপোরেট শাসনব্যবস্থা ও রাজনৈতিক প্রভাব দূর না করলে ব্যাংকিং খাত কাঙ্খিত স্থিতিশীলতা পাবে না।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে রাশিয়া, উদ্বিগ্ন দিল্লি পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে রাশিয়া, উদ্বিগ্ন দিল্লি ২১ ঘণ্টা আগে চাঁদাবাজি-মাটি বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ২০ নারায়ণগঞ্জে সংবাদদাতা: বক্তাবলীতে চাঁদাবাজি এবং মাটি বিক্রির কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন… ২১ ঘণ্টা আগে গোপালগঞ্জে বন্ধ অনেকের মোবাইল ব্যাংকিং; আতঙ্কে অনেকে গোপালগঞ্জে সংবাদদাতা: হঠাৎ করে বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইলে আর্থিক সেবাতাদা (এমএফএস) প্রতিষ্ঠানের অনেক ব্যক্… ২১ ঘণ্টা আগে টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা গোপালগঞ্জ সংবাদদাতা: টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযো… ২১ ঘণ্টা আগে ভারতের সার্বভৌমত্ব-অখন্ডতা অনেকাংশে বাংলাদেশের ওপর নির্ভরশীল -নাহিদ নিজস্ব প্রতিবেদক: এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অর্জুনর ব… ২১ ঘণ্টা আগে নব্বইয়ের আন্দোলনের ধারাবাহিকতাতেই হাসিনা সরকারের পতন -রিজভী নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন… ২১ ঘণ্টা আগে দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা -আইনমন্ত্রী ঝিনাইদহ সংবাদদাতা: দলের মধ্যে দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া … ২১ ঘণ্টা আগে বৈদেশিক কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত স্থাপন হলো -মাহদী আমিন নিজস্ব প্রতিবেদক: সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক উদ্যোগ বলে জ… ২১ ঘণ্টা আগে ‘কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’ নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন,… ২১ ঘণ্টা আগে জেলেদের জীবিকা, মর্যাদা ও ভবিষ্যৎ সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে -প্রাণিসম্পদ মন্ত্রী নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ইলিশ বাংলাদেশের জাতীয় পরিচ… ২১ ঘণ্টা আগে মহেশখালীকে বিদ্যুৎ ও শিল্প হাব হিসেবে গড়তে মহাপরিকল্পনা মহেশখালীকে বিদ্যুৎ ও শিল্প হাব হিসেবে গড়তে মহাপরিকল্পনা ২১ ঘণ্টা আগে শনাক্তের বাইরে থাকা হেপাটাইটিস বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে শনাক্তের বাইরে থাকা হেপাটাইটিস বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে ২১ ঘণ্টা আগে