শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

দুই মাসেই ‘লালবাতি জ্বলছে’ নতুন সিগন্যাল ব্যবস্থায়

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, রাত ১:০০ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:২১
নিজস্ব প্রতিবেদক:
সুশৃঙ্খলভাবে যান চলাচল ও পথচারী পারাপারে গত এপ্রিলে ঘটা করে রাজধানীর কয়েক জায়গায় চালু করা হয় ম্যানুয়াল পদ্ধতির সিগন্যাল বাতি। তবে দুই মাস যেতে না যেতেই সে প্রক্রিয়া কার্যত মুখ থুবড়ে পড়েছে। পথচারীরা তেমন একটা ব্যবহার করছেন না এ পদ্ধতি। কয়েকটি পয়েন্টে যান্ত্রিক ব্যবস্থাটি নিষ্ক্রিয়ও দেখা গেছে।
দীর্ঘদিন ধরে রাজধানীর রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা বন্ধ রয়েছে। গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হয়ে আসছে অতি সেকেলে হাতের ইশারা পদ্ধতিতে। এমন প্রেক্ষাপটে মিরপুরের হার্ট ফাউন্ডেশন, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর ও শেরাটন ক্রসিংয়ে পথচারীদের রাস্তা পারাপারের জন্য সিগন্যাল বাতি বসানো হয়। ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) অর্থায়নে বুয়েট দেশীয় প্রযুক্তিতে এসব বাতি প্রস্তুত করেছে।
চালু হওয়ার দুই মাস পর সিগন্যাল বাতির মোড়গুলো ঘুরে দেখা গেছে, কোনোটিই পথচারীরা ব্যবহার করছে না। কোনো কোনোটি পাওয়া যায় অচল।
দেশীয় প্রযুক্তিতে তৈরি করা সিগন্যাল ব্যবস্থাটি ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হয়। সিগন্যাল বাতির উভয় পাশে রাস্তার কিনারে খুঁটির গায়ে রয়েছে পুশ বাটন ও নির্দেশিকা। রাস্তা পার হতে চাইলে পথচারীরা এই বাটনে চাপ দেবেন। ৯০ সেকেন্ড অপেক্ষার পর খুঁটিতে সবুজ বাতি জ্বললে তারা সড়ক পার হবেন। তখন যানবাহনের জন্য লালবাতি জ্বলা থাকবে।
৫ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর হার্ট ফাউন্ডেশনের সামনে গিয়ে দেখা যায় পথচারী পারাপার বন্ধে লালবাতি জ্বলা থাকলেও তা কেউ মানছেন না। কেউ পুশ বাটন চাপ দিয়ে রাস্তা পার হচ্ছেন না। দৃশ্যত তা অনেকের চোখেই পড়েনি। প্রায় ২ ঘণ্টা দাঁড়িয়ে একজনকেও বাটন চাপতে দেখা যায়নি।
কয়েকজন পথচারীর সঙ্গে কথা বললে তারা জানান, এই সিগন্যাল বাতি সম্পর্কে তাদের ধারণা নেই। রাসেল নামের মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থী বলেন, অনুষ্ঠান করে উদ্বোধন করা হলেও কেউ এটি মানছে না। প্রথম কয়েকদিন দুয়েকজন তরুণকে পথচারীদের সহায়তায় থাকলেও পরে তাদের দেখা যায়নি।
ব্যস্ত ফার্মগেট এলাকার জেব্রা ক্রসিংয়ে গিয়ে দেখা যায়, সেখানকার সিগন্যাল বাতি জ্বলছে না। রাস্তা পারাপারের জন্য দুটি পদচারী-সেতু থাকার পরও সেখানে জেব্রা ক্রসিং করা হয়েছে। এতে মানিক মিয়া অ্যাভিনিউ ও জাহাঙ্গীর গেটের দিক থেকে আসা যানবাহনের গতি কমে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। ব্যস্ত সড়কটিতে ঝুঁকি নিয়েই রাস্তা পার হচ্ছেন পথচারীরা। এখানে আগে প্রায় সবাই পদচারী-সেতু ব্যবহার করতেন। কোনো কোনো ট্রাফিক পুলিশ মন্তব্য করেছেন, ফার্মগেটে এ বাতি বসানো হয়েছে অপরিকল্পিতভাবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সার্জেন্ট বলেন, গাড়ি ছাড়ার পরই পথচারীরা সড়কে নেমে যাওয়ায় গাড়ি দাঁড়িয়ে যায়। সিগন্যালটি এখন ব্যবহার হচ্ছে না।
একই দিন কারওয়ান বাজার সিগন্যালে গিয়ে জেব্রা ক্রসিং ও সিগন্যাল বাতির কার্যকারিতা দেখা যায়নি। কোনো বাতির সংকেত জ্বলতে দেখা যায়নি। পথচারীরা যে যার সুবিধামতো সড়ক পার হচ্ছিলেন। কেউ জেব্রা ক্রসিং দিয়ে, আবার কেউ গোলচক্কর দিয়ে। একই ধরনের চিত্র দেখা গেছে, শেরাটনের জেব্রা ক্রসিংয়েও।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) সরওয়ার বলেন, নগরে যতগুলো জেব্রাক্রসিং রয়েছে, পর্যায়ক্রমে সবখানে সিগন্যালভিত্তিক লাইট সিস্টেম চালু করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ পরীক্ষামূলক প্রকল্প আগামীতে স্থায়ী করা হবে।
এক প্রশ্নের জবাবে সরওয়ার বলেন, শহরের ২২টি সিগন্যালে দুই সিটি করপোরেশন বুয়েটের সহায়তায় সিগন্যাল লাইট বসাচ্ছে। সেগুলোতেও গাড়ি চলাচলের সিগন্যাল লাইটের পাশাপাশি পথচারীদের জন্যও সিগন্যাল থাকবে। প্রতিটিতে সাড়ে ১০ লাখ টাকা করে খরচ হয়েছে।
নগরবিদদের কেউ কেউ এ পদ্ধতির সমালোচনা করেছেন। নগর পরিকল্পনাবিদ ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান প্রশ্ন তুলে বলেন, যেখানে গাড়ির জন্যই সিগন্যাল কাজ করছে না, সেখানে পথচারীদের জন্য তা কী কাজে আসবে? তিনি বলেন, ‘কোনো গবেষণা নেই। এখানে পুশ বাটন ব্যবস্থা কাজ করবে না। বিনিয়োগের অর্থ সব মাটি হবে। এই শহরের মানুষ ডিভাইডার, তারকাঁটা ডিঙিয়ে সড়ক পার হন, কেউ পুশ বাটন ব্যবহার করবেন না।’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে