ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার যুদ্ধবিধ্বস্ত দেশের তিনগুণ -বাণিজ্য উপদেষ্টা
, ০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৮ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৩ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ৩৬ শতাংশ। খেলাপি ঋণের এ হার যুদ্ধবিধ্বস্ত দেশের তিনগুণ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) চার দিনব্যাপী সিরামিক এক্সপো উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, গত সরকার অর্থনীতি শেষ করে দিয়ে গেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার স্থিতিশীলতা আনতে কাজ করছে। ফলে ব্যবসা বাণিজ্য ঘুরে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ উন্নতি হয়েছে। চার দিনব্যাপী সিরামিক এক্সপো তারই দৃষ্টান্ত। সিরামিক শিল্পকে এগিয়ে যেতে যা করার জন্য, এ সরকার তাই করবে।
এ মেলার মধ্য দিয়ে সিরামিক শিল্পের আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। স্থানীয় আমদানি-রপ্তানির ক্ষেত্রে যেসব সমস্যা আছে, সেগুলো তুলে ধরার মাধ্যমে সমস্যা সমাধান হবে। দেশে চাহিদা পূরণ করে রপ্তানির বাজার সম্প্রসারিত হবে বলে মনে করেন এ খাতের উদ্যোক্তা নেতারা।
সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) প্রেসিডেন্ট মইনুল বলেন, তৈরি পোশাকের পর দ্বিতীয় বিকল্প রপ্তানি পণ্যের অনুসন্ধান করা হচ্ছে। তৈরি পোশাকের মতো সিরামিক শিল্পেও নীতি সহায়তা দিলে এ শিল্প বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান বড় নির্ভরতা হতে পারে। এক সময়ের ৮০ ভাগ রপ্তানি নির্ভর সিরামিক শিল্প এখন ৮০ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদন হচ্ছে। বাকি ২০ শতাংশ আমদানি করা হচ্ছে। পাশাপাশি সিরামিক পণ্য রপ্তানি করে বছরে ৫০০ কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)