ব্যত্যয় কাটিয়ে এ বছর নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা হবে -সেতুমন্ত্রী
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ মে, ২০২৬ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, গত বছরের ঈদযাত্রায় কিছু ব্যাতয় হয়েছে। এ বছর সেই ব্যাত্যয় কাটিয়ে নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা হবে। স্বস্তির ঈদযাত্রা উপহার দিতে নানামুখি পদক্ষেপ নিয়েছে সরকার। সড়কে নৌপথে ও রেলপথে থাকবে বিশেষ নজরদারির ব্যাবস্থা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজবাড়ী পৌরসভার সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজন ও আহতদের হাতে চেক প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঈদে ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষ গ্রামের বাড়িতে যায়। এত সংখ্যক মানুষকে নিরাপদে পৌছে দেওয়াটাও একটা চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা প্রস্তুুত।
বাড়তি ভাড়া প্রতিরোধে মন্ত্রী বলেন, এ বছর কেউ সড়কে যাতে বাড়তি ভাড়া না নিতে পারে সেজন্য ভ্রাম্যমাণ আদালত বাড়ানো হয়েছে।
মন্ত্রী আরো বলেন, এই অঞ্চলের মানুষের প্রয়োজনের তাগিদেই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে। দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতুর কথাও ভাবছে সরকার।
দৌলতদিয়া ফেরি ঘাটে বাসডুবির ঘটনায় মন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন ওই দুর্ঘটনার আসল কারন উঠে এসেছে। সেখানে চালকের অদক্ষতা ও বাসটির ক্রটির প্রমান মিলেছে। সড়ক দুর্ঘটনা কারন হিসেবে তিনটি বিষয়ের কথা বলেন তিনি, চালকের অদক্ষতা অসচেতনতা ও স্বেচ্ছাচারিতা। এমনকি প্রতি বছর সড়ক দুর্ঘটনায় সাড়ে চার থেকে ৫ হাজার মানুষের প্রান হানি হয় বলেও জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বর্ণের দাম আবারও বাড়লো
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজার বিমানবন্দরে কী এত মধু!
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তি করার নীতিমালা জারি
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের বাণিজ্যের আকার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় -বাণিজ্যমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সঙ্গে বাণিজ্যের নতুন দ্বার হতে পারে কুনমিং-চট্টগ্রাম করিডোর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আদালতে ঝুলছে ৪৬ লাখ মামলা, সমাধান কোথায়
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)