বোরো ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষক
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৩, মে, ২০২৪ খ্রি:, ২০ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সারা দেশে প্রচ- তাপপ্রবাহে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও কৃষকরা ক্ষেতের ধান নিরাপদে ঘরে তুলতে এখনই বৃষ্টি চাচ্ছে না। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ শেষে মোনাজাত করছে মানুষ।
তবে এর ব্যতিক্রম দেখা দিয়েছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার কৃষকদের মধ্যে। এখানে ২৬ হাজার ৮০৪ জন কৃষক জমির পাকা ধানের ৪০ শতাংশ ঘরে তুললেও বাকি ৬০ শতাংশ আধা-পাকা ধান এখনো জমিতে রয়েছে।
অব্যাহত তাপপ্রবাহে জমির ধান তুলতে কৃষকদের কষ্ট আরও বাড়লেও আগামী কিছুদিনের মধ্যে তারা বৃষ্টি চাচ্ছে না।
আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন স্থান ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ক্ষেতে ধানের বাম্পার ফলন হলেও উৎপাদিত ফসল ঘরে তুলতে ঝড়-বৃষ্টির আশঙ্কায় ভুগছেন কৃষকরা। ধানকাটা শ্রমিক না পাওয়ায় তাপপ্রবাহের মধ্যে ধান কাটছেন।
ঝালকাঠী জেলা থেকে রিপন হাওলাদারের নেতৃত্বে ১০ জনের একটি ধান কাটা শ্রমিকের দল আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় গ্রামে এসেছে। রিপন জানান, আমরা এখানে একমাস ধান কেটে জনপ্রতি ২০ মণ করে ধান নেওয়ার টার্গেট করেছি। এতে আমাদের পরিবারের ছয় মাসের খাবার হবে। বৃষ্টি হলে জমিতে পানি জমলে আমাদের টার্গেট পূরণ হবে না। আমরা আগামী ১৫ থেকে ২০ দিন বৃষ্টি চাই না।
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা থেকে ধানকাটা হারভেস্টার মেশিন নিয়ে বড়মগরা গ্রামে এসেছেন ওবায়দুল্লাহ খলিল। তিনি প্রতি শতাংশ জমির ধানকাটা ও মাড়াই বাবদ ১০০ টাকা নেন। যদি এখন বৃষ্টি হয় তাহলে জমিতে পানি জমলে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা সম্ভব হবে না। তাই এ মুহূর্তে বৃষ্টির প্রয়োজন নেই।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায় বলেন, এ উপজেলায় নয় হাজার ৪৪০ হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ক্ষেতের ৫০ ভাগের বেশি আধা-পাকা ধান এখনও জমিতে রয়েছে। এ মুহূর্তে বৃষ্টি হলে প্রায় ২৭ হাজার কৃষক জমির ধান তুলতে ভোগান্তিতে পড়বেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)