বোরকা পরিহিতদের ভোটদানে বাধা বিহার ছাড়া প্রতিটি রাজ্যে ৫০ শতাংশের বেশি টার্নআউট
যোগীরাজ্যে মুসলিম ভোটারদের সঙ্গে অভব্যতার অভিযোগে চাঞ্চল্য
, ২১ এপ্রিল, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
প্রথম দফার লোকসভা ভোটে বিক্ষিপ্তভাবে অশান্তির খবর পাওয়া গেছে উত্তর প্রদেশ থেকে। যোগীরাজ্যে পুলিশ এবং বুথকর্মীদের বিরুদ্ধে মুসলিম ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সমাজবাদী পার্টির পক্ষ থেকে উত্তর প্রদেশের একাধিক মুসলিম অধ্যুষিত কেন্দ্রে বিজেপি কর্মী এবং পোলিং এজেন্টদের বিরুদ্ধে মুসলিম ভোটারদের সঙ্গে অভব্যতার অভিযোগ তোলা হয়েছে।
লোকসভা নির্বাচনের ২০২৪-এর প্রথম ধাপের ভোট গত জুমুয়াবার ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ১০২টি সংসদীয় কেন্দ্র জুড়ে শুরু হয়েছে। এতে বিহার (৪৭.৭৪) ছাড়া প্রতিটি রাজ্যে ৫০ শতাংশের ওপর ভোট পড়েছে।
বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে যোগী রাজ্যে। মুসলিম অধ্যুষিত আসন কৈরানা এবং রামপুর লোকসভা কেন্দ্রে অশান্তির অভিযোগ ওঠে। বোরকা পরিহিত মহিলা ভোটারদের হেনস্থা করা হচ্ছে বলে শোরগোল পড়ে যায়। অভিযোগ, বোরকা পরিহিত কয়েকজন মহিলা মুসলিম ভোটারদের সচিত্র পরিচয়পত্র যাচাই করার নাম করে হেনস্থা করা হয়। পোলিং এজেন্ট কয়েকজন মহিলা মুসলিম ভোটারদের ভোটদান প্রক্রিয়া বাধা দেয় বলে অভিযোগ।
অন্যদিকে, রামপুর লোকসভা আসনে সমাজবাদী পার্টির তরফে বিস্তর অভিযোগ জমা পড়ছে নির্বাচন কমিশনে। আজম খানের গড়ে এবার অখিলেশ যাদবের দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়ায় সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। এলাকার একাধিক ভোটে মুসলিম ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে সমাজবাদী পার্টি। রামপুর লোকসভা কেন্দ্রের চামরোয়া এলাকার ৮২ নম্বর বুথে পুলিশ সমাজবাদী পার্টির এজেন্টকে জোর করে থানায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছে। চামরোয়া এলাকার ১৮২, ১৮৩, ১৮৫ নম্বর বুথে পুলিশ মুসলিমদের ভোটদানে বাধা দেয় বলে অভিযোগ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)