বৈরুতে দখলদার ইসরায়েলের বিমান হামলা, গাজায় নিহত আরো ২৫
, ২৯ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ আশির, ১৩৯২ শামসী সন , ৩০ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
লেবাননের রাজধানীতে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। গত নভেম্বরের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো এই ঘটনা ঘটলো। খবর আল জাজিরার।
এর আগে ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনী এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর ছিল।
গত জুমুয়াবার দখলদার ইসরায়েল চারটি বিমান হামলা চালালে বৈরুতের দক্ষিণ উপশহর হাদাথ এলাকায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ফলে সেখানে বাসিন্দারা আতঙ্কে এলাকা ছাড়তে বাধ্য হন।
এই হামলা গত বছরের কয়েক মাস ধরে চলা বোমাবর্ষণের কথা স্মরণ করিয়ে দেয়, যখন ইসরায়েলি যুদ্ধবিমান ওই এলাকায় ব্যাপক হামলা চালিয়েছিল।
আল জাজিরার প্রতিবেদক আলি হাসেম জানান, আমরা দখলদার ইসরায়েলের হামলার শিকার ভবনের সামনে রয়েছি। এখানে ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যাচ্ছে।
তিনি বলেন, এটি একটি আবাসিক ভবন, যেখানে বহু পরিবার বসবাস করত। তাদের অনেকেই দেখেছেন, কীভাবে ইসরায়েলি যুদ্ধবিমান ভবনটি ধ্বংস করে দিয়েছে।
হাসেম জানান, হামলায় আশপাশের অ্যাপার্টমেন্ট ও দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে।
লেবানন থেকে ইসরায়েলি ভূখ-ের দিকে রকেট হামলার পর দখলদার ইসরায়েল এই পাল্টা আক্রমণ চালালো।
এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৭০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)