বৈধপথে মধ্যপ্রাচ্যে গিয়ে অবৈধপথে ফিরছেন প্রবাসী বাংলাদেশিরা
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি প্রবাসী রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী রয়েছে মধ্যপ্রাচ্যে। ৩ থেকে ৯ লাখ টাকা দিয়ে ভিসা কিনে সৌদি, কুয়েত,কাতার, আরব আমিরাত, ওমানে যাচ্ছেন বাংলাদেশিরা।
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে থাকা শ্রমিকরা গত ৮ মাস ধরে মানবতর জীবন যাপন করছে। প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশের শ্রমিকরা। অনেকের বৈধ আকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। কাজ না থাকায় প্রতিমাসে নিজের থাকা খাওয়া খরচ জোগাড় করতেও কষ্ট হয়ে পড়েছে তাদের। কাজ চালু না হওয়ায় অনেক কোম্পানি শ্রমিক ছাটাই করে দিচ্ছে।
এদিকে কুয়েতে শোন ১৮ নং আখদ ক্লিনিং ভিসা ৬ থেকে থেকে ৭ লাখ টাকায় কিনে প্রবাসে আসেন অনেকেই। মাসে ৭৫ দিনার বেতনের চাকুরীতে থাকার খরচ মালিক বহন করলেও খাওয়া খরচসহ যাবতীয় খরচ নিজেকে বহন করতে হয়। অনেক কোম্পানিতে আসার ২ থেকে ৩ বছর পর কাজের চুক্তি বাতিল হয়ে যায়। পুনরায় একই কোম্পানিতে অথবা অন্য কোম্পানিতে আকামা নবায়নের খরচ জোগাড় করতে না পেরে অবৈধ হয়ে পড়ছে বাংলাদেশিরা। স্থানীয় প্রশাসনের অভিযানে গ্রেপ্তার হয়ে জেল জরিমানা দিয়ে আর ফিরতে পারবেন না এই শর্তে ফেরত যাচ্ছেন বাংলাদেশে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।