বৈদ্যুতিক গাড়ির পরিবেশবান্ধব বুলির আড়ালে লুকানো যে নির্মম বাস্তবতা
প্রচার করা হচ্ছে যে, ডিজেল কিংবা পেট্রোল চালিত গাড়ি নাকি পরিবেশের জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞরাও বহুদিন ধরে সেই মত দিয়ে আসছে। এ নিয়ে নানা গবেষণায় উঠে এসেছে হরেক রকম তথ্য। আর সেই আলাপের মাঝেই সামনে আসছে নবায়নযোগ্য জ্বালানির বিস্তর আলাপ। সেই সুযোগে পরিবেশবান্ধব প্রচারে নেমে ইলেকট্রিক গাড়ি (ইভি) বাজারে আনছে টেসলার মতো অনেক কোম্পানি। পরিবেশ বিশেষজ্ঞ থেকে সচেতন নাগরিকদের অনেকেই বিদ্যুৎচালিত এই বাহনের প্রশংসায় পঞ্চমুখ। তবে এর মাঝখানের ভয়ংকর দিকটার কথা কেউ বলেন না। রয়ে গেছে একটা চরম কারচুপি।
এক গবেষণায় দেখা গেছে, ভক্সওয়াগন গল্ফ গাড়ি উৎপাদন করতে ৬.৮ টন কার্বন ডাই অক্সাইড উৎপাদন হয়। বিপরীতে একটি আধুনিক ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ি (পোলস্টার ২) উৎপাদন প্রক্রিয়ায় প্রায় ২৬ টন কার্বন নির্গমন হয়। একটি ক্লাসিক গাড়িকে এই পরিমাণ কার্বন নির্গমন করতে ৪৬ বছর ধরে চলতে হবে।
আর একটা গাড়ির ব্যাটারি তৈরিতে প্রায় ৪ টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ ঘটে। এক টন লিথিয়াম থেকে প্রায় ১০০ গাড়ির ব্যাটারি তৈরি করা যায়। আবার এই এক টন লিথিয়াম আহরণ করে ব্যবহার্য করার জন্য প্রায় ২ মিলিয়ন টন পানির প্রয়োজন হয়। আর তাই ব্যাটারি গাড়ি নির্মাণ কাজে পানির মাত্রাতিরিক্ত ব্যবহার মোটেও পরিবেশবান্ধব নয়। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত পানির মূল্য ধরা হয় না, আর না ধরা হলেও তা যদি পেট্রোলিয়াম বা অন্য যে কোনো উপকরণের মতন করে ধরা হতো তবে ব্যাটারি তথা ব্যাটারি গাড়ি তৈরির ব্যয়ের আসল চিত্র উঠে আসতো।
এরপরে আছে আরো একটা ভয়াবহ হিসেব। তেল, গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পুড়িয়েই বিদ্যুৎ উৎপাদন করা হয়। সেখানেও আছে কার্বন নিঃসরণের চিত্র। অন্যদিকে পারমাণবিক কেন্দ্রও নানাভাবে পরিবেশকে দূষিত করে। তাই বিদ্যুৎচালিত গাড়িকে যতোটা নিরাপদভাবে উপস্থাপন করা হচ্ছে আসলে বাস্তবতা তেমন নয়। যে পরিবেশবান্ধবের গল্পটুকু এই বাহন সম্পর্কে শোনানো হয় তা কেবল আইস বার্গের চূড়া। বাস্তবতা হচ্ছে ডিজেল কিংবা পেট্রোল কারের মতো সরাসরি নয় একটু রেখেঢেকে অথচ বাস্তবে প্রায় একইরকম ক্ষতি করছে এই কথিত পরিবেশবান্ধব গাড়ি। ক্রেতাদের একরকম বোকা বানানো হচ্ছে পেছনের গল্পটা আড়াল করে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।