বেসরকারি পাঠাগার ঘিরে ব্যাপক দুর্নীতি হয়েছে -ফারুকী
বেসরকারি পাঠাগারকে ঘিরে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকী। তিনি জানান, যেখানে পাঠাগারের কোন অস্তিত্ব নেই সেখানে ৭ থেকে ৮ লাখ টাকা করে অনুদান দেয়া হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে শাহবাগে জাতীয় জাদুঘরে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব কথা বলেন তিনি।
ফারুকী আরও বলেন, আগামী অর্থ বছরের আগে এ বিষয়ে তদন্ত শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে ভুয়া পাঠাগারের বিরুদ্ধে ব্যবস্থাসহ তা বাতিল করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।