বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ আশির, ১৩৯৩ শামসী সন , ২৯ মার্চ, ২০২৬ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বেসরকারি কিছু মেডিকেল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো কার্যক্রম পরিচালনা করছে-এমন অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সচিবালয়ে নিজের দপ্তরে বিভিন্ন ফাইল পর্যালোচনা করে তিনি বলেন, অনেক বেসরকারি প্রতিষ্ঠান ন্যূনতম নীতিমালা মানছে না। বছরের পর বছর নির্দেশনা দেওয়ার পরও তারা সংশোধিত হয়নি। কোনো কোনো কলেজের নিজস্ব জমি নেই, আমানতের দলিলপত্রও নেই। এমনকি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর অনুমোদন ছাড়াই কার্যক্রম চালানো হচ্ছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, অনেক বেসরকারি প্রতিষ্ঠানে নেই পর্যাপ্ত হাসপাতাল কিংবা রোগী। তাহলে সেখানে ভর্তি হওয়া শিক্ষার্থীরা কীভাবে দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে উঠবে? এতে একদিকে যেমন অভিভাবকরা প্রতারিত হচ্ছেন, অন্যদিকে ভবিষ্যতে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।
ডা. মুহিত সাফ জানিয়ে দেন, প্রতিটি বেসরকারি মেডিকেল কলেজকে ন্যূনতম মানদ- পূরণ করতেই হবে। পর্যাপ্ত অবকাঠামো, জনবল ও রোগী সেবা নিশ্চিত না হলে কোনো প্রতিষ্ঠানকে চালানোর সুযোগ দেওয়া হবে না।
তিনি বলেন, যেভাবে ভুয়া ক্লিনিক ও নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ঠিক সেভাবেই ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে বিজিবির বাধায় ৩ জনকে ফেরত, মধ্যরাতে আরও ৬ জনের পুশইন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাধিক অনৈতিক সম্পর্কের জেরে বাবা-মা’র হাতেই খুন হয় মেয়ে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে -স্বাস্থ্যমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না -রুমিন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ -ভূমিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিলো না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)