বেশি দামে বিক্রির আশায় গ্রাম থেকে রাজধানী ঢাকায় যাচ্ছে কুরবানির পশু
, ০৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৬ জুন, ২০২৫ খ্রি:, ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোর উদ্দেশ্যে দেশের বিভিন্ন গ্রাম থেকে গরু নিয়ে যাচ্ছে পশুর খামারি ও ব্যাপারীরা। তবে যানজট এড়াতে এবং হাটে পছন্দের স্থান পেতে অনেকেই একটু আগেই চলে গেছে রাজধানী ঢাকায়। মূলত বেশি দামে বিক্রির আশায় খামারি ও ব্যাপারীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির পশু গরু ও ছাগল ঢাকায় বিক্রির জন্য ট্রাক ও নৌকায় করে নিয়ে যাচ্ছে।
রাজধানীতে গরু নিয়ে যাওয়া বিষয়ে চাটমোহর হান্ডিয়াল পাকপাড়া গ্রামের ব্যাপারী আব্দুল আলীম বলেন, রাস্তাঘাটে যানজটের কারণে অনেক সময় গরু ঢাকায় পৌঁছাতে দেরি হয়। ট্রাকে থাকা গরু অসুস্থ হয়ে পড়ে এবং নদীপথে যেতেও নৌকা ডুবে অনেক সময় গরু মারা যায়। আবার হাটে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। তবুও সব সমস্যা মাথায় নিয়েই কিছু লাভের আশায় গ্রাম থেকে দেশি জাতের ১১টি গরু কিনে ঢাকায় নিয়ে যাচ্ছি।
চাটমোহর হান্ডিয়াল বড়বেলাই গ্রামের গরুর খামারি আল মাহমুদ বলেন, দেশে সব ধরনের সামগ্রীর দাম বৃদ্ধির সাথে গো-খাদ্যের দামও অনেক বেড়েছে। একটা গরু মোটাতাজা করতে অনেক খরচ হচ্ছে। বাজারে ভালো দাম না পেলে খামারিরা লোকসানে পড়বে। আশা করছি এ বছর কোরবানির পশু ভালো দামে বিক্রি করতে পারব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)