বেলারুশে ৬ দেশের যৌথ সামরিক মহড়া, চিন্তার ভাঁজ পশ্চিমাদের কপালে
, ০২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও)-এর অধীনে ৭ দিনব্যাপি যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশে। এতে অংশ নিয়েছে- রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তানের সামরিক বাহিনী।
গত রোববার (৩১ আগস্ট) বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ান সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদন নিশ্চিত করেছে এ তথ্য।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেলারুশের ভিটেবস্ক শহর এবং লেপেল প্রশিক্ষণ মাঠে যৌথ নিরাপত্তা চুক্তির আওতায় ‘সিএসটিও’ র্যাপিড রেসপন্স ফোর্সের সাথে যৌথ মহড়া শুরু হয়েছে। এতে রাশিয়ান সৈন্যরা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অভিজ্ঞতা ভাগ করে নেয়ার পরিকল্পনা রয়েছে।
বেলারুশের প্রধান জেনারেল স্টাফ পাভেল জানায়, সামরিক-রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন এবং অভিযান পরিচালনার বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্দেশ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া সেনাবাহিনীর দক্ষতা বাড়াতেও সংস্থাটি কাজ করে যাচ্ছে বলে জানায় সে।
সিএসটিও’র মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানের পর সে আরও নিশ্চিত করে, মহড়ায় অংশগ্রহণকারীরা পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়া দেবে। সেইসাথে, রাশিয়ান সেনারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অভিজ্ঞতাও ভাগ করে নেবে।
উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯০ এর দশকে গঠিত হয় সংস্থাটি।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমাদের সাথে ক্রমেই সম্পর্কের অবনতি ঘটছে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোর। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মতো তৎপর না হলেও, সাম্প্রতিক সময়ে নিজেদের মধ্যে সম্পর্ক ঝালাইয়ে যৌথ সামরিক মহড়া আয়োজন করছে জোটভুক্ত এই রাষ্ট্রগুলো। যা ভবিষ্যতে অঞ্চলটিতে উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)