বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
, ১৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৮ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) হাই-টেক উৎপাদন খাতে আরেকটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ অনুমোদন দিয়েছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যারোসিন্থ লিমিটেড একটি ড্রোন তৈরির কারখানা স্থাপন করবে।
এটি হবে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আসা দ্বিতীয় ড্রোন উৎপাদন প্রকল্প।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনা মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি ৩৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। খেলনা ড্রোন, মাছ ধরার ড্রোন ও হালকা পণ্য পরিবহনের ড্রোনসহ বিভিন্ন ধরনের ড্রোন উৎপাদন করবে। বার্ষিক ১ লাখ ৫০ হাজার ইউনিট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে ৭০ জন বাংলাদেশির কর্মসংস্থান তৈরি হবে।
বেপজা অর্থনৈতিক অঞ্চলে প্রথম ড্রোন প্রকল্পটি ইতোমধ্যে বাস্তবায়নাধীন রয়েছে। সেখানে কৃষি ক্ষেত্রে কীটনাশক ছিটানো, অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার, পণ্য পরিবহন, সিনেমাটোগ্রাফি ও ম্যাপিংয়ের জন্য ড্রোন উৎপাদন করা হচ্ছে।
এই দু’টি প্রকল্প উন্নত ও ভবিষ্যৎমুখী শিল্পখাতে বৈচিত্র্য আনার ক্ষেত্রে বেপজার ধারাবাহিকতা তুলে ধরছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)