বেনজীরের চিকিৎসকের নামেও আড়াইশ’ বিঘা জমি
, ২৭ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৫ জুন, ২০২৪ খ্রি:, ২২ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্রাম। এই গ্রামের বিএনপি বাজার এলাকার আশপাশে যত দূর চোখ যায়, শুধু সাইনবোর্ড আর সাইনবোর্ড। পতিত জমি, সরকারি জমি, জঙ্গল কিংবা আবাদি জমি- সবখানেই সাইনবোর্ডে এক ব্যক্তির নাম, ডা. ইকবাল। তবে এলাকাবাসী বলছেন, চিকিৎসকের নামে কেনা হলেও জমিগুলো পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের হতে পারে।
সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) বেনজীর আহমেদের সম্পদ অনুসন্ধানে নামার পর এসব জমির মালিকানা নিয়ে আলোচনা শুরু হয়। এরপর গত রোববার রাতে সব জমির সাইনবোর্ড খুলে ফেলা হয়।
চিকিৎসক ইকবালের পুরো নাম খালেদ মোহাম্মদ ইকবাল। তার বাড়িও নিজমাওনা গ্রামে। তার বাবা গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত ইসমাইল হোসেন। ইকবাল পুলিশ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। তিনি বেনজীর আহমেদের ব্যক্তিগত চিকিৎসকও ছিলেন।
ইকবালের বাবা এলাকার প্রভাবশালী চেয়ারম্যান ছিলেন। সেই সূত্রে ছেলেরও এলাকায় প্রভাব রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এই প্রভাব খাটিয়ে এলাকায় প্রায় ২৫০ বিঘা জমি কিনেছেন তিনি। দখল করেছেন সরকারি জমি। পছন্দের জমি কিনতে এলাকাবাসীকে উচ্ছেদ করেছেন।
তবে দুদক বেনজীর আহমেদের সম্পদ অনুসন্ধানে নামার পর খানিকটা বিপাকে পড়েছেন চিকিৎসক ইকবাল। রোববার রাতে জমিগুলো থেকে সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয়েছে। কোথাও কোথাও সাইনবোর্ডের স্থানে গাছ লাগানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)