বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীতে ঊর্ধ্বমুখী মাছ-সবজির দাম
, ২৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৫ জুলাই, ২০২৬ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে মাছ, সবজি ও ডিমের দাম। গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা এবং মাছের দাম ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। সরবরাহ কমে যাওয়া ও পরিবহন ব্যাহত হওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করছেন ব্যবসায়ীরা। তবে মুরগি এবং গরু-খাসির গোশতের দামে তেমন পরিবর্তন হয়নি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ক্রেতাদের অভিযোগ, টানা বৃষ্টি ও বন্যার অজুহাতে প্রায় প্রতি সপ্তাহেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের মানুষ।
ব্যবসায়ীদের ভাষ্য, বন্যা পরিস্থিতির উন্নতি এবং বিভিন্ন অঞ্চল থেকে সরবরাহ স্বাভাবিক হলে মাছ ও সবজির দাম কিছুটা কমতে পারে। তবে আপাতত বাজারে স্বস্তি ফেরার সম্ভাবনা কম।
বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে ৬০-৭০ টাকা কেজি বিক্রি হওয়া বেগুন এখন ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। ৫০-৬০ টাকার ঢেঁড়স বেড়ে হয়েছে ৭০-৮০ টাকা। ঝিঙা ৫০-৬০ টাকা থেকে বেড়ে ৭০-৮৫ টাকা, পটল ৬০-৭০ টাকা থেকে ৮০-৮৫ টাকা এবং করলা ৬০-৭০ টাকা থেকে বেড়ে ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। শসা ৪০-৫০ টাকা থেকে বেড়ে ৭০-৮০ টাকা এবং কাঁচা মরিচ ১২০ টাকা থেকে বেড়ে ১৫০-১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও একই চিত্র। গত সপ্তাহে চাষের রুই ৩৮০-৪০০ টাকা কেজি থাকলেও এখন বিক্রি হচ্ছে ৪৫০-৫০০ টাকায়। কাতলা ৪৮০-৫২০ টাকা থেকে বেড়ে ৫৫০-৬২০ টাকা, তেলাপিয়া ২২০-২৪০ টাকা থেকে ২৬০-২৮০ টাকা এবং পাঙ্গাস ২০০-২২০ টাকা থেকে বেড়ে ২৪০-২৬০ টাকায় বিক্রি হচ্ছে।
অপরদিকে মুরগির বাজার স্থিতিশীল রয়েছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০-২০০ টাকা, পাকিস্তানি সোনালি ৩৩০-৩৪০ টাকা, পাকিস্তানি হাইব্রিড ৩১০-৩২০ টাকা, পাকিস্তানি লেয়ার ৩৩০-৩৪০ টাকা এবং দেশি মুরগি ৫৫০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রায়সাহেব বাজারের সবজি বিক্রেতা রফিক বলেন, টানা বৃষ্টি আর বন্যার কারণে বিভিন্ন এলাকা থেকে আগের মতো সবজি আসছে না। যেসব গাড়ি আসছে, সেগুলোর পরিবহন খরচও বেড়েছে। পাইকারি বাজারেই বেশি দামে কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারেও দাম বাড়াতে হচ্ছে।
কলতা বাজারের মাছ বিক্রেতা সোহেল বলেন, বন্যার কারণে অনেক এলাকায় মাছ ধরা কমে গেছে। টানা বৃষ্টিতে জেলেরাও ঠিকমতো নদীতে যেতে পারছেন না। পাইকারি বাজারেও সরবরাহ কম। তাই বেশি দামে কিনে এনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এদিকে ডিমের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বর্তমানে ফার্মের (ব্রাউন) ডিম প্রতি ডজন ১৩৫-১৪০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ দুই দিন আগেও একই ডিমের দাম ছিল ১২০-১২৫ টাকার মধ্যে।
ব্যবসায়ীদের দাবি, বন্যা ও টানা বৃষ্টির কারণে উৎপাদন এলাকা থেকে রাজধানীতে সরবরাহ ব্যাহত হওয়ায় এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় ডিমের দামও বেড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ ছফর শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফার্মের মুরগি’- স্লোগানে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭ জেলায় আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আসছে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দরপত্র ছাড়াই কেনা হচ্ছে ১৬ লাখ টন ডিজেল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অস্ত্র জমা দিয়ে আলোর পথে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর ২৭ পানিদস্যু
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা: অপরাধীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধ ও মার্কিন আগ্রাসন চললে কখনও খুলবে না হরমুজ প্রণালি: ইরান
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












