শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট
, ২৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৫ জুলাই, ২০২৬ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ধারাবাহিক সড়ক অবরোধে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দিনভর কার্যত অচল হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকা। সন্ধ্যায়ও উত্তরা, ইসিবি চত্বর ও মানিক মিয়া অ্যাভিনিউসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন স্থানে সড়ক অবরোধের কারণে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত এর প্রভাব দেখা গেছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের মতো গুরুত্বপূর্ণ সড়কও বন্ধ রয়েছে।
এদিকে গুলশান ট্রাফিক বিভাগের এক পোস্টে জানানো হয়, উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে শিক্ষার্থীদের অবস্থানের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্টমুখী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানবাহনের দীর্ঘ সারি কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে যায়।
ট্রাফিক সার্জেন্ট আশিকুর রহমান বলেন, অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। বিকেল ৫টার পর সীমিত আকারে যান চলাচল শুরু হলেও যানজট পুরোপুরি কাটেনি।
পরিস্থিতি বিবেচনায় নগরবাসীকে সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে বলেও জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পঞ্চগড়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু, মামলা দায়ের
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইতালি থেকে স্বপ্ন ফিরল কফিনবন্দি হয়ে, একসঙ্গে তিন কবর দেখেনি কেউ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭৫০টির বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা ইন্দোনেশিয়ার
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোমা মেরে দিল্লি হাইকোর্ট উড়িয়ে দেয়ার হুমকি, নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ভারতের রাজধানী
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া শিক্ষাকে যেভাবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহার করেছে ইরান
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কৃষকের ১৩ বস্তা ধানের বীজ পাওয়া গেল জামায়াত নেতার মাদ্রাসায়
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাওয়ালি বাংলা সংস্কৃতি ও জাতীয় মূল্যবোধ ধারণ করে: তথ্যমন্ত্রী
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কক্সবাজারে আবাসিক হোটেলে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কলাপাড়ায় ডাকাতি: ২৫ ভরি স্বর্ণালংকার লুট, স্ত্রীকে বাঁচতে যুবক গুলিবিদ্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ড্রাম্পের শরীরে দেখা দিচ্ছে ‘ভয়াবহ’ উপসর্গ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)