দরপত্র ছাড়াই কেনা হচ্ছে ১৬ লাখ টন ডিজেল
, ২৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৫ জুলাই, ২০২৬ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
জরুরি চাহিদা পূরণে বিভিন্ন দেশের ১৫টি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ১৫ লাখ ৭৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা করা হচ্ছে।
আজ বুধবার (১৫ জুলাই) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ-সংক্রান্ত ১৫টি পৃথক প্রস্তাব উপস্থাপন করা হতে পারে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এসব প্রস্তাবের নীতিগত অনুমোদন চাওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব ডিজেল আমদানিতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ১৭৪ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকা। তবে আন্তর্জাতিক বাজারে মূল্য ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার পরিবর্তনের কারণে চূড়ান্ত ব্যয় কম বা বেশি হতে পারে।
সূত্রটি জানায়, যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতিতে পরিশোধিত ডিজেল আমদানির উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান জ্বালানি সরবরাহে আগ্রহ প্রকাশ করলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) তাদের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করে। পরে পেট্রোলিয়াম বিশেষজ্ঞ কমিটি যাচাই-বাছাই ও দরকষাকষির মাধ্যমে প্রস্তাবগুলো গ্রহণযোগ্য বলে মত দেয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে বিঘœ ঘটার ঝুঁকি তৈরি হয়েছে। বিদ্যুৎ উৎপাদন, শিল্প, পরিবহন ও কৃষি খাতে ডিজেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই আগাম প্রস্তুতির অংশ হিসেবে এসব আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাজারে যেন কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়, সেটিও বিবেচনায় রাখা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ ছফর শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফার্মের মুরগি’- স্লোগানে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭ জেলায় আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আসছে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীতে ঊর্ধ্বমুখী মাছ-সবজির দাম
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অস্ত্র জমা দিয়ে আলোর পথে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর ২৭ পানিদস্যু
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা: অপরাধীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধ ও মার্কিন আগ্রাসন চললে কখনও খুলবে না হরমুজ প্রণালি: ইরান
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)