বৃষ্টিতে ভেসে গেছে নিচের মাটি, হিমাচলে ঝুলে গেছে রেললাইন
ভারতের হিমাচল প্রদেশে গত কয়েকদিন ধরে অব্যাহতভাবে ঝরছে বৃষ্টি। আর এই টানা বৃষ্টিতে সেখানে বিভিন্ন জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া সেখানে শতবর্ষ পুরোনো একটি মন্দির ধসে পড়ে অন্তত ৭ জনের প্রাণহানি হয়েছে।
টানা বৃষ্টির ভয়াবহতা ফুটে ওঠেছে প্রদেশের সিমলার একটি পাহাড়ে। সেখানে বৃষ্টির পানিতে ভেসে গেছে টয় ট্রেনের রেললাইনের মাটির নিচের অংশ। এতে ঝুলে গেছে লাইনের বিশাল একটি অংশ।
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর লাইনটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠেছে। রেলের এক কর্মকর্তা জানিয়েছে, আবারও এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে এক মাস সময় লাগবে সঙ্গে খরচ করতে হবে ১৫ কোটি রুপি।
এদিকে বৃষ্টিজনিত কারণে হিমাচল প্রদেশে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬০ জনের প্রাণহানি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সুখিন্দার সিং সুখো জানিয়েছেন, বৃষ্টিতে রাজ্যের ১০ হাজার কোটি রুপির সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। যা পুষিয়ে ওঠতে কমপক্ষে ১ বছর সময় লাগবে।
বর্তমানে সেখানে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের সদস্যরা কাজ করছে। এছাড়া সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে বিমানবাহিনী।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।