বৃদ্ধা মায়ের সম্পত্তি লিখে নিয়ে ভরণপোষণ দিচ্ছে না মেয়ে
, ২৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ময়মনসিংহ সংবাদদাতা:
কৌশলে সম্পত্তি লিখে নেয়ার পর ভরণপোষণ বন্ধ ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ তুলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন প্রায় ৮০ বছর বয়সী বৃদ্ধা রহিমা খাতুন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ময়মনসিংহে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে রহিমা খাতুন জানান, প্রায় ২০ থেকে ২৫ বছর আগে তার বড় মেয়ে ফারজানা সুলতানা কাবেরি এবং মেয়ের স্বামী হায়দার জাহান ফারাশ বিভিন্ন কৌশলে তার মালিকানাধীন সাত শতক জমিতে নির্মিত পাঁচতলা বাড়ির চারটি তলা নিজেদের নামে রেজিস্ট্রি করে নেন।
তিনি অভিযোগ করে বলেন, সম্পত্তি হস্তান্তরের পর গত পাঁচ-ছয় বছর ধরে তার কোনো খোঁজখবর নেওয়া হচ্ছে না এবং ভরণপোষণ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। উল্টো তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। এমনকি বাড়ি থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে বৃদ্ধা রহিমা খাতুন অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, প্রতারণামূলকভাবে করা সম্পত্তির দলিল বাতিল, নিজের নিরাপত্তা এবং ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ অনুযায়ী প্রাপ্য অধিকার নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের আর কোনো শর্ত মানবে না বাংলাদেশ, ঋণের চুক্তি বাতিল -অর্থমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কি.মি. দূরে পালিয়েছে মার্কিন বাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এভাবে সবকিছুর দাম বাড়লে আমরা কীভাবে চলবো’
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ হাজার কেজি জিরাসহ ট্রাক জব্দ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিভিন্ন অভিযোগের জবাব দিলো এনপিসিবিএল
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৮০টি স্বর্ণের বার উদ্ধার: দুই বিমানকর্মী পাঁচ দিনের রিমান্ডে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধের মধ্যেই নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলেন ইরানের প্রেসিডেন্ট
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছেলের খুনের দেড় মাসের মাথায় বাবাকে গুলি করে হত্যা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)