বিস্কুট-কলা-ডাব খাইয়ে যাত্রীদের সর্বস্ব লুটে নিতো তারা, আটক ৮
, ২৪শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ তাসি, ১৩৯০ শামসী সন , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
যাত্রীবেশে বিভিন্ন গণপরিবহনে উঠে প্রতারণা করাই কাজ। এ জন্য যাত্রীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন চক্রের সদস্যরা। এরপর কৌশলে তাদের বিস্কুট, কলা, কেক, পানি, ডাব বা অন্যান্য খাবার খাওয়ানোর আমন্ত্রণ জানানো হয়। আর এসব খাবারের সঙ্গে মেশানো থাকে অজ্ঞান করার ওষুধ। এটি খেয়ে কেউ অজ্ঞান হলে লুটে নেওয়া তার সব কিছু। এমন সংঘবদ্ধ অজ্ঞানপার্টি চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-তেজগাঁও বিভাগ।
তারা হলো- মজিবুর রহমান, নাসির উদ্দিন, হারুন অর রশিদ, জয়নাল, কবির হোসেন, হারিছ, আরব আলী ও ইদ্রিস মুন্সি। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের চেতনানাশক ট্যাবলেট ও পানীয়, ঝাঁঝালো পদার্থ মিশ্রিত ভ্যাসলিন উদ্ধার করা হয়।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ডিএমপির ডিবি কম্পাউন্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ঢাকা মহানগরীর যানবাহনে এবং বিভিন্ন জনসমাগমস্থলে মলমপার্টি বা অজ্ঞানপার্টি চক্রের দৌরাত্ম্য রোধে অভিযান পরিচালনা করে থাকে গোয়েন্দা পুলিশ। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) শ্যামলী শপিং সেন্টার ও শ্যামলী হল এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের অপরাধের কৌশলের বিষয়ে গোয়েন্দা কর্মকর্তা বলেন, তারা মূলত যাত্রীবেশে বিভিন্ন গণপরিবহনে উঠে। এছাড়া বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চ টার্মিনালসহ জনসমাগমস্থলে ভিড়ের মধ্যে যাত্রী বা পথচারীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। পরে তাদের বিস্কুট, কলা, কেক, পানি, ডাব বা অন্যান্য খাবার খাওয়ানোর আমন্ত্রণ জানায়। এসব খাবারে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে যাত্রী ও পথচারীদের অজ্ঞান করে মোবাইল, মানিব্যাগ, ল্যাপটপসহ সর্বস্ব লুটে নিতো গ্রেফতাররা।
মূলত সারা বছর তারা এই কাজ করলেও ঈদ, রোযাসহ অন্যান্য উৎসবকে সামনে রেখে তাদের তৎপরতা বেড়ে যায়।
হারুন অর রশীদ আরও বলেন, গ্রেফতাররা আগেও ডিবি পুলিশের কাছে গ্রেফতার হয়েছিল। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












