বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল ১০টা ২০ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ১৯৬ স্কোর নিয়ে মেগাসিটি নম্বর ওয়ানে অবস্থান করছে।
এ সময় বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১৮৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তারেন লাহর। ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ছিল নেপালের কাঠমান্ডু।
সুইজারল্যান্ড-ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার এই তালিকা প্রকাশ করে থাকে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।