বিশ্বের প্রথম থ্রিডি প্রযুক্তির মসজিদ
, ২৯ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ আশির, ১৩৯১ শামসী সন , ১১ মার্চ, ২০২৪ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড প্রযুক্তির তৈরি মসজিদ উদ্বোধন করা হয়েছে। গত বুধবার (৬ মার্চ) সৌদি আরবের জেদ্দার আল-জাওহারা শহরে অবস্থিত মসজিদটি চালু করা হয়।
মসজিদটির নাম আবদুল আজিজ আবদুল্লাহ শরবতলি। এটির নির্মাণকাজ ছয় মাস আগে শুরু হয়েছিল।
৫৬০০ বর্গমিটার আয়োতনের এ মসজিদে একসাথে কয়েক শ’ লোক নামাজ পড়তে পারবেন। ফুরসান রিয়েল এস্টেটের তত্ত্বাবধানে চীনের নির্মাতা প্রতিষ্ঠান গুয়ানলি ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তিনির্ভর এ নির্মাণকাজ সম্পন্ন করে।
মসজিদটির প্রতিষ্ঠাতা ওয়াজনাত বলেন, ‘স্থানীয় ঐতিহ্য ও প্রযুক্তিগত উদ্ভাবনের মধ্যে সমন্বয় করে বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড মসজিদটি নির্মাণ করা হয়েছে। যেন সৌদি আরবে এ ধরনের প্রযুক্তি শুরুর যাত্রায় আমরাও অংশীদার হতে পারি। মূলত আমার প্রিয় মরহুম স্বামীর আত্মার শান্তি কামনায় তা তৈরি করা হয়েছে।’
মসজিদের নকশা প্রসঙ্গে তিনি বলেন, মসজিদটির নকশার ধারণা মুসল্লিদের আতিথেয়তার মাধ্যমে প্রশান্তিবোধ তৈরির ভাবনা থেকে নেয়া হয়েছে। প্রাকৃতিক আলোর ওপর ভিত্তি করে মসজিদের প্রবেশদ্বার, গেটের নকশা করা হয়। মসজিদের মিনারগুলো অনন্য বৈচিত্র্য এনে দিয়েছে। আর মসজিদের বাইরের খোলা প্রাঙ্গণের নকশার ধারণা পবিত্র কাবাঘরের পাশে হাজরে ইসমাইল থেকে নেয়া হয়েছে। এখানে জুমা, রমজানের তারাবি ও দুই ঈদের নামাজ পড়তে পারবেন মুসল্লিরা।
থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি হলো, ডিজিটাল নিয়ন্ত্রিত মেশিনের মাধ্যমে কাঁচামাল ও অন্যান্য শিল্পের সংমিশ্রণে মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়া ভবনের অবকাঠামো তৈরি করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)