বিশ্বের জনপ্রিয় ১০ খেজুর
সারাবিশ্বে প্রায় তিন হাজার প্রজাতির খেজুর চাষ করা হয়। তার মধ্যে কিছু জাত আছে পৃথিবীখ্যাত। এর মধ্যে বেশ কয়েকটি জাত সৌদি আরবে পাওয়া যায়। খেজুরের আকার, মিষ্টতা, সৌন্দর্য, অনলাইন বিক্রি ইত্যাদি বিবেচনায় সেরা ১০ প্রজাতির খেজুরের তথ্য জেনে নিন।
আজওয়া:
সৌদি আরবে পবিত্র মদীনা শরীফে একচেটিয়াভাবে চাষ করা হয় এই খেজুর। বিশ্বের অন্যতম দামি খেজুর হিসেবে পরিচিত আজওয়া। হাদীছ শরীফ অনুসারে, আজওয়া খেজুরের নিরাময়ের গুণ রয়েছে।
আম্বার:
অন্যান্য খেজুরের তুলনায় আকারে বড় হলেও আম্বারের বীজ ছোট। তাই এই খেজুরের খাওয়ার অংশই বেশি।
সাফাভি:
সাফাভি খেজুর সাধারণত দেখতে কালো ও ভিটামিনে ভরপুর। এই খেজুর পবিত্র মদীনা শরীফের নরম মাটিতে চাষ করা হয়। বলা হয়ে থাকে, খালি পেটে সাফাভি খেলে পেটের কৃমি নাশ হয়। সাফাভি খেজুর শুষ্ক, আধা শুষ্ক ও নরম হয়ে থাকে।
বারহি:
বারহি নামের অর্থ উষ্ণ বাতাস। বারহি হলুদ রঙের খেজুর। বাইরের আবরণ কুঁচকে যায়। পাকার পরে স্বাদ হয় ব্রাউন সুগার বা ক্যারামেলের মতো। বারহি ফাইবার, আয়রন, পটাশিয়াম, ভিটামিন বি, ফ্ল্যাভোনয়েড ও অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ। সৌদি আরব ছাড়াও ইরাকের বসরাতে এই খেজুর পাওয়া যায়। যাঁরা বেশি মিষ্টি খেজুর পছন্দ করেন না, তারা এটি খেয়ে দেখতে পারেন।
সাগাই:
সৌদি আরবের রিয়াদ অঞ্চলে চাষ করা হয় সাগাই খেজুর। শক্ত বা কঠিন মাটিতে এই খেজুরের চাষ হয়। সাগাই খেজুর হালকা হলুদ থেকে বাদামি রঙের হয়।
খুদরি:
খুদরি খেজুর গাঢ় বাদামি রঙের। বেশি চিনি থাকে বলে ডায়াবেটিক রোগীদের এই খেজুর এড়িয়ে চলতে বলা হয়। খুদরি খেজুর সতেজতার কারণে সবচেয়ে বেশি রপ্তানি হয়।
সুক্কারি:
সুক্কারি খেজুরের নাম আরবি সুক্কুর বা চিনি শব্দ থেকে এসেছে। এই খেজুর সৌদি আরবের আল কাসিম অঞ্চলে চাষ করা হয়। খেজুরটি দাঁতের ক্ষয়রোধ করে, কোলেস্টেরল কমায় ও ক্লান্তি দূর করে।
জাহিদি:
ডিম্বাকার এই খেজুরের রং সোনালি আর ত্বক পুরু। উচ্চ ফাইবারসামগ্রী থাকে। জাহিদি খেজুরে চিনির পরিমাণ খুবই কম। হালকা গন্ধ এবং ফ্যাকাশে রঙের জন্য জাহিদি খেজুর মাখন খেজুর হিসেবেও পরিচিত।
মেডজুল:
খেজুরের রানি হিসেবে পরিচিত মেডজুল। বড় আকার আর কড়া গন্ধের কারণে অনেকের কাছেই এটি জনপ্রিয়। এই খেজুর স্মুদি তৈরিতে বেশি জনপ্রিয়। মেডজুল খেজুরে ক্যালসিয়াম ও আয়রন বেশি থাকে। প্রতিদিন একটি মেডজুল খেলে ফাইবারের ২০ শতাংশ পাওয়া যায়।
খালাস:
এই খেজুরকে সৌদি আরবে উৎপাদিত সেরা খেজুর হিসেবে বিবেচনা করা হয়। এই খেজুরের স্বাদ জ্বাল দেওয়া চিনির মতো। আরবে কফির সঙ্গে এই খেজুর খাওয়া হয়। সৌদি আরবের আল খার্জ ও কাসিম অঞ্চলে এই খেজুর চাষ হয়।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।