বিশ্বব্যাপী ৮০ বছরের কর্তৃত্ব হারাচ্ছে মার্কিন ডলার!
, ০৮ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
বিশ্বব্যাপী প্রায় ৮০ বছরের রিজার্ভের মুদ্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের একচেটিয়া আধিপত্য হারাতে যাচ্ছে মার্কিন ডলার। ইউক্রেন যুদ্ধ নড়বড়ে করে দিয়েছে ডলারের অবস্থান। ডলারের ওপর অতিমাত্রায় নির্ভরতার বিপদ টের পেয়ে শুধু রাশিয়া, চীন, ব্রাজিল, ভারত, সৌদি আরবই নয়, পশ্চিমা দেশগুলোও এখন ডলারের বিকল্প খুঁজছে। ডলারের এই কর্তৃত্ব হারানোর বিষয়ে শঙ্কিত খোদ মার্কিন নীতি নির্ধারকরাও।
বিশ্বে রিজার্ভ হিসেবে ব্যবহৃত মুদ্রা হিসেবে মার্কিন ডলারের অবস্থান বর্তমানে দাঁড়িয়েছে ৫৯ শতাংশে। অথচ দুই দশক আগেও তা ছিলো ৭১ শতাংশ।
মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক শক্তি হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যে আবির্ভূত হয় যুক্তরাষ্ট্র। পাশাপাশি বিশ্বজুড়ে তেলের দাম নির্ধারণ ডলারে হওয়ায় একক মুদ্রা হিসেবে বিশ্বে কর্তৃত্ব স্থাপনে সমর্থ হয় মার্কিন মুদ্রা। তেলের দাম ডলারে নির্ধারণ হওয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র কিংবা শত্রু সব দেশকেই তেল আমদানি-রফতানির খাতিরে ডলারকে নিজেদের রিজার্ভে জমা রাখতে হতো। এভাবেই প্রায় ৮০ বছর ধরে রিজার্ভের মুদ্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যম হিসেবে একচেটিয়া রাজত্ব করছে মার্কিন ডলার।
তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক লড়াই শুরু করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইউরোপীয় দেশগুলো। জব্দ করা হয় পশ্চিমা দেশগুলোতে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের শত শত বিলিয়ন ডলারের সম্পদ। এ সময়ই মূলত ডলারের ওপর অতিমাত্রায় নির্ভরতার বিপদ অনুধাবন করতে শুরু করে বিশ্বের অনেক দেশ। রাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের সাথে মতের মিল না হলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার শুরু করবে ওয়াশিংটন। এমনটাই উপলদ্ধি এখন অনেক দেশের।
এদিকে ফেডারেল রিজার্ভ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের নিজেদের কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক মন্দা ও উচ্চ মূল্যস্ফীতিতে আক্রান্ত অর্থনীতিকে উদ্ধারের উপায় হিসেবে হঠাৎ করেই সুদের হার বাড়িয়ে দেয়। এতে ধাক্কা খায় রিজার্ভ হিসেবে ডলারের ওপর নির্ভরশীল বিশ্বের অধিকাংশ দেশের কেন্দ্রীয় ব্যাংক। নিজেদের দেশ থেকে নগদ ডলার বের হয়ে যাওয়া ঠেকাতে এবং বিনিয়োগ ধরে রাখতে পাল্টা সুদের হার বৃদ্ধিসহ ডলারের বিপরীতে নিজেদের মুদ্রার অবমূল্যায়নে বাধ্য হয় তারা। এ সময় মূলত রিজার্ভের মজুত হিসেবে ডলারের ওপর অতিমাত্রায় নির্ভরতার বিপদ টের পায় এই দেশগুলো।
এরইমধ্যে ডলারকে বাদ দিয়ে রাশিয়ায় বৈদেশিক বাণিজ্যের মাধ্যম হিসেবে ইউয়ানের ব্যবহার শুরু করে।
শুধু রাশিয়াই নয়, পশ্চিমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দেশগুলোও এখন ডলারের বিকল্প ভাবছে। ইউরোকে অতিক্রম করে ব্রাজিলের রিজার্ভের দ্বিতীয় প্রধান মুদ্রায় পরিণত হয়েছে চীনা ইউয়ান।
সম্প্রতি বেইজিং সফরে গিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর কথা বলেছে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা। এমনকি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ আরব মিত্র হিসেবে পরিচিত সৌদি আরবও ডলার থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে।
আর চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান বলেন, তেল রফতানিকারক দেশগুলো ডলার বাদে অন্যান্য মুদ্রাতেও তেল বিক্রি করবে। ডলারের ওপর নির্ভরতা থেকে বেরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররাও। সম্প্রতি চীনের সঙ্গে এলএনজি বিক্রি সংক্রান্ত একটি চুক্তি করে ফরাসি জ্বালানি কোম্পানি। আর এই লেনদেন সম্পন্ন হয় ইউয়ানে।
অপরদিকে চীন সফরে গিয়ে আইএমএফের বিকল্প হিসেবে এশীয় মুদ্রা তহবিল স্থাপনের বিষয়ে আলোচনা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, খুব শিগগিরই ইউয়ান ও মালয়েশীয় রিঙ্গিতে বাণিজ্য শুরু করতে যাচ্ছে চীন ও মালয়েশিয়া।
সম্প্রতি মালয়েশিয়ার সঙ্গে ভারতীয় রুপিতে লেনদেন শুরুর কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। কমপক্ষে ১৯টি দেশের সঙ্গে রুপিতে লেনদেন শুরু করতে যাচ্ছে নয়াদিল্লি। চলতি বছরের মার্চে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানদের বৈঠকেও মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে।
এদিকে, ডলারের বিকল্প একটি অভিন্ন মুদ্রা চালুর ব্যাপারে অনেক দূর এগিয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত অর্থনৈতিক জোট ব্রিকস। চলতি বছরের শেষের দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে বিষয়টি চূড়ান্ত হতে পারে, জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ডলারের এই কর্তৃত্ব হারানোর বিষয়টি শঙ্কিত করছে মার্কিন নীতি নির্ধারকদেরও। এরমধ্যেই বিশ্বজুড়ে ডলারের আধিপত্য কমার ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির অন্যতম নীতি নির্ধারক হিসেবে পরিচিত প্রভাবশালী এই মার্কিন রাজনীতিক সোমবার (২৪ এপ্রিল) নিউইয়র্ক টাইমসে প্রকাশিত তার কলামে বলেছে, যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় দেনা পরিশোধে ব্যর্থ হলে বিশ্বের রিজার্ভের মুদ্রা হিসেবে ডলারের একক অবস্থান ঝুঁকিতে পড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিশর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা -‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গঠন হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাট-বাজার নিয়ে নতুন নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্তুগালে জনসমক্ষে বোরকা পরলে জরিমানা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জামাত ও আ.লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যানজট কমাতে কড়া নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দরের ব্যবস্থাপনা স্থবির ছিল না, মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের বিদ্যুৎ করিডোর বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকাশ্যে পূজা বন্ধসহ ৮ দাবীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












