বিশ্বব্যাংক থেকে আরও ৬৪ কোটি ডলার ঋণ নিচ্ছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের জ্বালানি এবং বায়ুর মান খাতে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ দুটি নতুন প্রকল্পে মোট ৬৪ কোটি ডলার অনুমোদন করেছে। দেশীয় মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৭ হাজার ৮২২ কোটি টাকা (প্রতি ডলার ১২২.২২ টাকা ধরে)।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পেট্রোবাংলার জন্য ৩৫০ মিলিয়ন ডলারের জ্বালানি খাত নিরাপত্তা প্রকল্প অনুমোদিত দুটি প্রকল্পের মধ্যে ৩৫০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে ‘জ্বালানি খাত নিরাপত্তা উন্নয়ন প্রকল্পের’ জন্য।
দ্বিতীয় প্রকল্পটি হলো ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রকল্প’, যার জন্য ২৯০ মিলিয়ন ডলার অনুমোদন করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।