বিশ্ববিদ্যালয় থেকে মরদেহ কিনে ইসরায়েলি বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন নৌবাহিনী
, ১৩ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
দখলদাল ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীকে (আইডিএফ) ট্রমা সার্জারি প্রশিক্ষণ দিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (ইউএসসি) থেকে মানব মৃতদেহ কেনার চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেস জেনারেল মেডিকেল সেন্টারে মরদেহ এনে আইডিএফকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
২০১৭ সালের শেষের দিকে মার্কিন নৌবাহিনী বিশ্ববিদ্যালয়টি থেকে মানব মৃতদেহ কেনার উদ্দেশ্যে একটি নোটিশ জারি করেছিল। চুক্তির একটিই উদ্দেশ্য ছিল, ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া।
এই নোটিশের পর থেকে মার্কিন নৌবাহিনী বিশ্ববিদ্যালয়টিকে কমপক্ষে ৮৯টি 'তাজা মৃতদেহ' কেনার জন্য ৮ লাখ ৬০ হাজার ডলারের বেশি অর্থ প্রদান করেছে। এর মধ্যে ৩২টি দেহ লস অ্যাঞ্জেলেস জেনারেল মেডিকেল সেন্টারে আইডিএফ প্রশিক্ষণের জন্য বিশেষভাবে ব্যবহৃত হয়েছে।
চুক্তির দ্বিতীয় ধাপে মার্কিন নৌবাহিনী বিশ্ববিদ্যালয়কে পাঁচ লাখ ডলারের বেশি অর্থ প্রদান করে। সাম্প্রতিক আরেকটি চুক্তি অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর ইচ্ছানুযায়ী আরও ২ লাখ ২৫ হাজার ডলার মূল্যের মৃতদেহ কেনা হতে পারে। এ জন্য গত সাত বছরে বিশ্ববিদ্যালয়টির মোট আয় প্রায় ১১ লাখ ডলারে পৌঁছাবে।
তবে চিকিৎসা পেশাদাররা প্রশ্ন তুলছেন, মৃতদের পরিবারগুলো জানে কি না, তাদের প্রিয়জনের দেহ সৈন্যদের প্রশিক্ষণে ব্যবহৃত হতে পারে বা হচ্ছে? বিশ্ববিদ্যালয়ের জবাব, তারা নিয়ম মেনে এই প্রোগ্রাম পরিচালনা করে।
২০২০ সালের একটি মেডিকেল পেপারে মার্কিন নৌবাহিনীর ট্রমা সার্জনরা বলেছিলো, ইসরায়েলি বাহিনীর চিকিৎসা কর্মীরা 'কমব্যাট ট্রমা সার্জারি স্কিল কোর্স'-এ তাজা মানব মৃতদেহ ব্যবহার করা হয়েছে। এই মৃতদেহগুলো লস অ্যাঞ্জেলেস কাউন্টি অফিস অফ ডিসিডেন্ট অ্যাফেয়ার্স থেকে সংগ্রহ করা হয়েছিল। সংস্থাটি কাউন্টির দাবিহীন মরদেহের দাহ ও সমাধি কার্যক্রম পরিচালনা করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)