রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বিশ্ববিদ্যালয়ে ‘গ্যাং কালচার’ : আতঙ্কে সাধারণ শিক্ষার্থীরা

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, রাত ৩:১৫ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:০৪
বিশ্ববিদ্যালয়ে ‘গ্যাং কালচার’ : আতঙ্কে সাধারণ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:
২০২৩ সালের শুরুতেই দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় ছিনতাই, আটকে রেখে মুক্তিপণ দাবির মতো ঘটনা ঘটেছে।
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে কেন্দ্রবিন্দুতে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্যমতে, ২০২২ সাল থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় (সোহরাওয়ার্দী উদ্যানসহ) প্রায় শতাধিক ছিনতাই, সহিংসতা, যৌন হয়রানির ঘটনা ঘটেছে। যেগুলো সাংবাদিকদের নজরে এসেছে এবং ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। এছাড়াও অন্তরালে রয়েছে আরও অনেক অপরাধ।
চলতি বছর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে রয়েছে ২০টি অভিযোগ। এসব অভিযোগের ভিত্তিতে শতাধিক শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সর্বশেষ গত ২৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘হল পাড়ায়’ এক শিক্ষার্থী তার সহপাঠীকে মারধরের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বেরিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের ‘বিপথগামী’ শিক্ষার্থীদের রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। যার নাম দিয়েছে তারা ‘প্রলয় গ্যাং’। এই গ্যাংটি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থীদের নিয়ে গঠিত। রয়েছে আরও দুটি গ্যাং। তাদের একটি ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের নিয়ে, যার নাম 'নিশাচর' এবং যা বর্তমানে কিছুটা নিষ্ক্রিয় রয়েছে বলে জানা গেছে। অপরটি ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের ‘ঐক্যবদ্ধ নিশাচর-২’।
সম্প্রতি প্রলয় গ্যাংয়ের বিষয়টি সামনে আসার পর শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকের মনে এখন প্রশ্ন, এই মেধাবী শিক্ষার্থীদের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার কারণ কী?
সাধারণ শিক্ষার্থী, ছাত্রনেতা ও অপরাধ বিজ্ঞানীদের কাছে জানতে চাওয়া হয় কেন এবং কীভাবে গড়ে উঠছে এই গ্যাং সংস্কৃতি।
এর জন্য ক্যাম্পাসের রাজনৈতিক পরিস্থিতি ও বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী বলে মনে করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, গ্যাং কালচার নতুন কিছু না।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আদনান রহমতুল্লাহ তূর্য বলেন, গ্যাং কালচার কোনও নতুন ঘটনা না। তবে সাম্প্রতিককালে তা প্রকট আকার ধারণ করার কারণ হলো ক্যাম্পাসের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। একটি দলের একচ্ছত্র আধিপত্যের কারণে সেই দলের ছত্রছায়ায় শুরু হয় ‘নেতা’ হওয়ার দৌড়। সেই দৌড়ে টিকে থাকতে একটি সাধারণত শিক্ষার্থী পরিণত হয় ক্যাডারে।
তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে নয় বরং ক্ষমতা প্রদর্শন করার মাধ্যমেই যেন নেতা হওয়া যায়। ভালো কাজ নয়, বরং ছাত্রলীগের প্রোগ্রামে কে কত লোক আনতে পারলো, তা দিয়েই বিচার করা হয় কে হবে পরবর্তী নেতা। ফলে সবাই চায় নিজের আধিপত্য বিস্তার করতে। ক্যাম্পাসে ত্রাস সৃষ্টি করে ক্ষমতাধর হতে।
কী ভাবছে ছাত্র সংগঠনগুলো?
গ্যাং কালচার তৈরির জন্য বর্তমান ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে দায়ী করছে বিরোধী ছাত্র সংগঠনগুলো। তারা বলছে, ক্ষমতাসীন ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে, ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিতে এদের পৃষ্ঠপোষকতা করছে। তবে বিষয়টিকে ভিত্তিহীন উল্লেখ করে ছাত্রলীগ নেতারা বলেন, তারা যেকোনও অপরাধে জিরো টলারেন্স নীতি মেনে চলে। যারা এসব বলছেন তারা ছাত্রলীগের জনপ্রিয়তাকে ভয় পায় বলে এই ধরনের রাজনৈতিক অভিযোগ দিচ্ছেন।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, গ্যাং কালচার তৈরির পেছনে সব জায়গাতেই আমরা দেখেছি তাদের পেছনে বিভিন্নভাবে ক্ষমতাসীনরা আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্যাং কালচারের পেছনেও সরকারি ছাত্র সংগঠন ছাত্রলীগের ভূমিকা আছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গ্যাং আলোচনায় এসেছে তাদের রাজনৈতিক যোগাযোগও অত্যন্ত স্পষ্ট। শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক তৈরি করে বিভিন্নভাবে নিয়ন্ত্রণের অংশ হিসেবেই বিশ্ববিদ্যালয়ে গ্যাং কালচারকে প্রশ্রয় দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এসব গ্যাংয়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেন না। অন্তরঙ্গতার কারণে বরং বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্নভাবে এদের টিকিয়ে রাখতে সহায়তা করে।
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ইতোপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কোনও বিশ্ববিদ্যালয়ে গ্যাং কালচারের জন্ম হয়নি। ছাত্রলীগের অতীত অপকর্ম, সন্ত্রাসী কর্মকা- অব্যাহত রাখার আধুনিক রূপ বা প্রক্রিয়া হচ্ছে গ্যাং সংস্কৃতি। এই গ্যাং কালচার ‘প্রলয়’ ছাত্রলীগের নেতাদের দ্বারা গঠিত, নেতাদের মদতপুষ্ট একটি সহযোগী সংগঠন, যা একেবারেই স্পষ্ট। এই গ্যাং সংস্কৃতি জন্ম দিয়েছে রাজনৈতিকভাবে দেউলিয়া সংগঠন ছাত্রলীগ।
বিষয়টি দমনের পরামর্শ দিয়ে এই অপরাধবিজ্ঞানী বলেন, আমাদের দেশে যেহেতু রাজনৈতিক সংস্কৃতি এখনও ঠিকভাবে উন্নত হয়নি, ফলে এই ধরনের কর্মকা-ে রাজনৈতিক প্রভাব থাকে। আর এজন্য ক্ষমতাসীন ছাত্র সংগঠনে সংশ্লিষ্ট কেউ থাকলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে কেউ রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব কাজ করতে না পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে। প্রক্টরিয়াল টিমকে ঢেলে সাজানো উচিত।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… এইমাত্র নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ৭ মিনিট আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ৮ মিনিট আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ৯ মিনিট আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ৯ মিনিট আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১০ মিনিট আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১১ মিনিট আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১২ মিনিট আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১২ মিনিট আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৩ মিনিট আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ ঘণ্টা আগে