বিশেষ পোশাক পরলেই জেল বা জরিমানা, নতুন আইন আসছে চীনে
, ২৪ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ রবি’ ১৩৯১ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
এই খসড়া প্রস্তাব আইনে পরিণত হলে, কড়া শাস্তি। সে ক্ষেত্রে চীনাদের ভাবাবেগে আঘাত করলে জেল বা জরিমানা পর্যন্ত হতে পারে।
নতুন খসড়া আইনে বিতর্ক চলছে চীনে। কী রয়েছে সেই আইনে? প্রস্তাব দেওয়া হয়েছে, দেশের মানুষের ভাবাবেগে আঘাত করে এমন পোশাক আর পরা যাবে না। কোন পোশাকের কথা বলেছে সে দেশের সরকার?
এই খসড়া প্রস্তাব আইনে পরিণত হলে, কড়া শাস্তি। সে ক্ষেত্রে চীনাদের ভাবাবেগে আঘাত করলে জেল বা জরিমানা পর্যন্ত হতে পারে। তবে ঠিক কী পরলে বা করলে নতুন আইন ভাঙা হতে পারে, সে বিষয়ে স্পষ্ট করে খসড়ায় লেখা নেই।
এই খসড়ার বিষয়ে পরামর্শের জন্য আইনি বিশেষজ্ঞ এবং সমাজমাধ্যম ব্যবহারকারীদের সঙ্গেও কথা বলা হয়েছে। সম্প্রতি জনসুরক্ষা আইনেও রদবদলের প্রস্তাব এনেছে চীন সরকার বহু বছর পর।
তবে পোশাক নিয়ে চীন যে খসড়া প্রস্তাব দিয়েছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দেশের বহু মানুষ। সমাজমাধ্যমে সেই নিয়ে মতামত দিয়েছে তারা।
তাতে বলা হয়েছে, ‘চীন রাষ্ট্রের ভাবাবেগকে আঘাত করতে পারে বা অবদমিত করতে পারে’ এমন পোশাক বা চিহ্ন পরা যাবে না। এই ধরনের পোশাক পরলে ওই নাগরিকের ১৫ দিন পর্যন্ত জেল বা ৫০০০ ইউয়ান পর্যন্ত জরিমানা হতে পারে। ভারতীয় মুদ্রায় প্রায় ৫৬ হাজার টাকা জরিমানা।
চীনের ভাবাবেগকে আঘাত করতে পারে, এমন কথা বললে বা প্রতিবেদন লিখলেও একই শাস্তি। সে কথাও লেখা রয়েছে প্রস্তাবে।
‘স্থানীয় হিরো বা শহিদদের নাম’ নিয়ে খারাপ কথা বললে, অবমাননা বা নিন্দা করলেও শাস্তির প্রস্তাব রয়েছে খসড়া আইনে। ওই ‘হিরো বা শহিদ’দের স্মারকমূর্তি ভাঙচুর করলেও চীনে কড়া শাস্তি পেতে হতে পারে। যদি প্রস্তাব আইনে পরিণত হয়।
এ সব নিয়েই দন্দ্বে চীনের নাগরিকেরা। সমাজমাধ্যমে তারা প্রশ্ন তুলেছে, কিসে রাষ্ট্রের ভাবাবেগে আঘাত লাগছে, তা কে ঠিক করবে? কারও আবার প্রশ্ন, পশ্চিমের দেশের পোশাক স্যুট, টাই পরলেও কি শাস্তির মুখে পড়তে হবে?
চীনের জনপ্রিয় সমাজমাধ্যম ওয়েইবোতে এক ব্যবহারকারীর প্রশ্ন, “মারক্সবাদের জন্ম পশ্চিমের দেশে। তা হলে এ দেশে তার চর্চা বা অস্তিত্বও কি জাতীয় ভাবাবেগে আঘাত করবে?”
চীনের আইনজীবীদের একাংশ মনে করছেন, এই প্রস্তাবে অনেক বিষয়ই স্পষ্ট নয়। এই প্রস্তাব আইনে পরিণত হলে নাগরিকদের মানবিক অধিকার লঙ্ঘিত হতে পারে। ইউনিভার্সিটি অফ পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ঝাও হং জানিয়েছেন, এই প্রস্তাব আইনে পরিণত হলে বহু মানুষ নিত্য দিন গ্রেফতার হতে পারেন। কোনও পুলিশকর্মী শত্রুতা চরিতার্থ করতেও এই আইনের ব্যবহার করতে পারেন।
এই প্রসঙ্গে গত বছরের একটি ঘটনার কথা মনে করিয়ে দিয়েছেন ঝাও। সে জানিয়েছে, গত বছর সুঝৌতে এক মহিলাকে আটক করা হয়েছিল। জাপানের সাবেকি পোশাক কিমোনো পরেছিলো। সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল সেই খবর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












