বিশুদ্ধ নিয়তের ফযীলত ও গুরুত্ব (২)
, ১৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
নিয়ত খালিছ বা বিশুদ্ধ হওয়া ফরয:
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
مَنْ كَانَ يُرِيْدُ حَرْثَ الْاٰخِرَةِ نَزِدْ لَهٗ فِي حَرْثِهِ ۖ وَمَنْ كَانَ يُرِيْدُ حَرْثَ الدُّنْـيَا نُـؤْتِهٖ مِنْـهَا وَمَا لَهٗ فِي الْاٰخِرَةِ مِنْ نَّصِيْبٍ
অর্থ: যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে তথা মহান আল্লাহ পাক এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রেযামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিলের জন্য আমল করে আমি তার ফসল তথা নিয়ামত বাড়িয়ে দেই। অর্থাৎ দুনিয়া ও আখিরাতের উভয় নিয়ামতে সমৃদ্ধশীল করি। আর যে ব্যক্তি কেবল দুনিয়ার ফসল তথা সম্পদ-সম্মান কামনা করে আমি তাকে শুধুমাত্র দুনিয়ার ফসল তথা সম্পদ-সম্মান থেকে কিছুটা দিয়ে থাকি। আর আখিরাতে তার কোন অংশ নেই। (পবিত্র সূরা শূরা শরীফ: পবিত্র আয়াত শরীফ ২০)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
مَن كَانَ يُرِيدُ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيْهِمْ أَعْمَالَهُمْ فِيهَا وَهُمْ فِيهَا لَا يُبْخَسُونَ
অর্থ: যে ব্যক্তি পার্থিবজীবন ও তার সৌন্দর্য উপভোগ করতে চায় আমি তাকে দুনিয়াতেই ভোগ করতে দেবো এবং তাতে বিন্দুমাত্র কমতি করা হবে না। (পবিত্র সূরা হুদ শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৫)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
أُولَٰئِكَ الَّذِينَ لَيْسَ لَهُمْ فِي الْآخِرَةِ إِلَّا النَّارُ ۖ وَحَبِطَ مَا صَنَعُوا فِيهَا وَبَاطِلٌ مَّا كَانُوا يَعْمَلُونَ
অর্থ: এরাই হলো সেসব লোক আখিরাতে যাদের জন্য আগুন ছাড়া কিছু নেই। তারা এখানে যা কিছু করেছিলো সবই বরবাদ হবে। আর যা কিছু উপার্জন করেছিলো, সবই বিনষ্ট হবে। (পবিত্র সূরা হুদ শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৬)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
مَّن كَانَ يُرِيدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهُ فِيهَا مَا نَشَاءُ لِمَن نُّرِيدُ ثُمَّ جَعَلْنَا لَهُ جَهَنَّمَ يَصْلَاهَا مَذْمُومًا مَّدْحُورًا
অর্থ: যে ব্যক্তি ইহকাল কামনা করে, আমি সেসব লোককে যা ইচ্ছা সত্ত্বর দিয়ে দেই। অতঃপর তাদের জন্যে জাহান্নাম নির্ধারণ করি। ওরা তাতে ঘৃণিত ধিকৃত ও বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে। (পবিত্র সূরা বনী ইসরাঈল: পবিত্র আয়াত শরীফ ১৮)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَىٰ لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ كَانَ سَعْيُهُم مَّشْكُورًا
অর্থ: আর যে সকল মু’মিন-মু’মিনাহ পরকালের নিয়ামত তথা মহান আল্লাহ পাক উনার এবং উনার সম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি মুবারক চায় এবং তার জন্য যথাযথ চেষ্টা-কোশেশ করে, এমন লোকদের চেষ্টা-কোশেশ স্বীকৃত হবে। (পবিত্র সূরা বনী ইসরাঈল: পবিত্র আয়াত শরীফ ১৯)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَّا نَـوٰى فَمَنْ كَانَتْ هِجْرَتُهٗ إِلَى اللهِ وَرَسُوْلِهٖ فَهِجْرَتُهٗ إِلَى اللهِ وَرَسُوْلِهٖ وَمَنْ كَانَتْ هِجْرَتُهٗ إِلَى دُنْـيَا يُصِيْـبُـهَا أَوِ امْرَأَةٍ يَـتَـزَوَّجُهَا فَهِجْرَتُهٗ إِلٰى مَا هَاجَرَ إِلَيْهِ
অর্থ: সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যেটা সে নিয়ত করে। কাজেই, যে ব্যক্তি মহান আল্লাহ পাক এবং উনার সম্মানিত হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রেযামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যে হিজরত করে (দেশ ত্যাগ, গুনাহ-খতা থেকে বিরত থাকে) তার হিজরত মহান আল্লাহ পাক এবং উনার সম্মানিত হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি-রেযামন্দি মুবারক হাছিলের উদ্দেশ্য বলে গণ্য হয়।
আর যে ব্যক্তি দুনিয়ার ফায়দা হাছিলের উদ্দেশ্যে কোন কাজ করে অথবা কোন নারীকে বিবাহ করার নিয়তে হিজরত করে তার হিজরত হবে সেই নিয়তেই, যে নিয়তে সে হিজরত করেছে। (বুখারী শরীফ, মুসলিম শরীফ)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওলীআল্লাহ উনাদের সম্পর্কে বদ আক্বীদা পোষণ এবং উনাদের বিরুদ্ধাচরণের কারণে কঠিন পরিণতি
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মসজিদের মধ্যে উচ্চস্বরে কথা বলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুগন্ধে ভরে উঠলো পুরো মাঠ!
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছহিবে নিসাব প্রত্যেক ব্যক্তির জন্য পবিত্র কুরবানী দেয়া ওয়াজিব (৪)
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












