ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম, বনূ উমাইয়া ও বনূ আব্বাস উনাদের খবর দান:
(১৭) উম্মুল মু’মিনীন আছ ছালিছা হযরত ছিদ্দীকা আলাইহাস সালাম তিনি বর্ণনা করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একদিন হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে বললেন, হে হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! মহান আল্লাহ পাক তিনি যেদিন আপনাকে জামা মুবারক পরিধান করাবেন, অর্থাৎ খিলাফত মুবারক হাদিয়া করবেন, তখন আপনার অবস্থা কেমন হবে?
একথা শুনে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল হাদিয়াহ ‘আশার (হযরত উম্মু হাবীবাহ বিনতে আবী সুফিয়ান) আলাইহাস সালাম তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ, ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মহান আল্লাহ পাক তিনি কি আমার ভাইকে জামা মুবারক পরাবেন? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, অবশ্যই। কিন্তু এতে ভীষণ পরীক্ষা আছে। একথাটি তিনি তিনবার বললেন। (মু‘জামুল আওসাত ২/২৩৩, তারীখু দিমাশক ৫৯/৬৯, আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ ৮/১২৮, খাসায়িসুল কুবরা ২/১১৬)
(১৮) হযরত উরওয়া ইবনে রুয়াইম তাবিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি মুরসাল সনদে বর্ণনা করেন, একদিন জনৈক বেদুঈন ব্যক্তি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে হাজির হলো। অতঃপর বললো, ইয়া রসূলাল্লাহ, ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি আমার সাথে মল্লযুদ্ধে অবতীর্ণ হোন। তখন হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি এগিয়ে গেলেন। অতঃপর বললেন, হে ব্যক্তি! আমি তোমার সাথে মল্লযুদ্ধ করবো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কখনো পরাভূত হবেন না। সেই মতে তিনি বেদুঈনকে ধরাশায়ী করে দিলেন।
সিফফীন জিহাদের সময় ইমামুল আউওয়াল, হযরত র্কারামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বলেন, এই হাদীছ শরীফ আমার মনে থাকলে আমি কখনো হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে জিহাদে প্রবৃত্ত হতাম না। (তারীখু দিমাশক ৫৯/ ৮৭, সুবুলুল হুদা ওয়ার রাশাদ ১০/২১৫, মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ ৩/১৩২, খাসায়িসুল কুবরা ২/১১৬)
(১৯) ইমামুল আউওয়াল, হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বলেন, আপনারা বনু উমাইয়াকে অভিসম্পাদ করবেন না। কেননা, বনূ উমাইয়ার মধ্যে একজন নেককার ও ইনসাফগার খলীফা হবেন। আর তিনি হচ্ছেন হযরত উমর ইবনে আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি। (সুবুলুল হুদা ওয়ার রাশাদ ১০/১১৬, খাসায়িসুল কুবরা ২/১৪৪)
(২০) হযরত আবু নাঈম ইস্পাহানী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, রঈসুল মুফাসসিরীন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমার সম্মানিতা আম্মাজান হযরত উম্মুল ফযল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি আমার কাছে একখানা হাদীছ শরীফ বর্ণনা করেছেন। যাতে তিনি বলেন, একবার আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে হাজির হলাম। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনি একজন শিশুর সম্মানিতা মা হবেন। তিনি বিলাদত শরীফ গ্রহণ করলে উনাকে আমার কাছে নিয়ে আসবেন।
আমি আরজু করলাম, ইয়া রসূলাল্লাহ, ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমাদের শিশু সন্তান কিরূপে হবে? কুরাইশগণ তো কসম খেয়েছে যে, উনারা আহলিয়াগণের (স্ত্রী) কাছে যাবেন না। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, আমি আপনাকে যে খবর দিয়েছি, তাই হবে। মোটকথা, আমার একজন পুত্র সন্তান বিলাদত শরীফ গ্রহণ করলেন, আর আমি উনাকে নিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে উপস্থিত হলাম। তিনি শিশুর ডান কানে আযান দিলেন এবং বাম কানে ইকামত বললেন। অতঃপর উনার মুখ মুবারকে আপন পবিত্র নূরুল বারাকাত মুবারক (থুথু মুবারক) দিলেন। আর শিশুর নাম রাখলেন আবদুল্লাহ। সবশেষে বললেন, খলীফাগণের পিতাকে নিয়ে যান।
আমি এই ঘটনা খতিমুল মুহাজিরীন, হযরত আব্বাস আলাইহিস সালাম উনাকে অবহিত করলাম। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে এসে জিজ্ঞেস করলেন। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, উম্মুল ফযল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ঠিকই বলেছেন। এই বরকতময় শিশু খলীফাগণের সম্মানিত পিতা হবেন।
সেই খলীফাগণের একজন হবেন হযরত সাফফাহ আলাইহিস সালাম এবং একজন হবেন হযরত মাহদী আলাইহিস সালাম। আর উনাদের মধ্যে একজন এমন মর্যাদা সম্পন্ন খলীফা হবেন, যাঁর পিছনে জলিলুর কদর রসূল হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনিই নামায আদায় করবেন। সুবহানাল্লাহ! (আল মু‘জামুল আওসাত লিত তাবারানী ৯/১০১, তারীখে বাগদাদ ১/৮৪, দালায়িলুন নবুওয়াহ ২/৪৮৭,তারীখু দিমাশক ২৬/৩৫১, আল ‘ইলালুল মুতানাহিয়াহ ১/২৯১, সুবুলুল হুদা ১/৯৩, আদ দুররুল মানসূর ১৫/৪৬৪, মাজমাউয যাওয়ায়িদ ৯/২৭৮) (ইনশাল্লাহ চলবে)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।