রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
জীবনী মুবারক

বিশিষ্ট তাবেয়ী হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি (৫)

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, সকাল ৫:১০ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:০৪
বিশিষ্ট তাবেয়ী হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি (৫)

বিলাদত শরীফ: ২২ হিজরী।
বিছাল শরীফ: ১১০ হিজরী।
বয়স মুবারক: ৮৮ বছর।

পরবর্তী জীবনের বিভিন্ন ঘটনা:

বর্ণিত আছে যে, হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি সবসময় চিন্তায় নিমগ্ন থাকতেন। আর হযরত ইবনে সীরীন রহমতুল্লাহি আলাইহি উনাকে সব সময় হাসি-খুশি দেখা যেত। (তবাকাত)
হযরত আল-হাকাম বিন হাজাল রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত ইবনে সীরীন রহমতুল্লাহি আলাইহি উনার বন্ধু ছিলেন। হযরত ইবনে সীরীন রহমতুল্লাহি আলাইহি উনার বিছাল শরীফের পর হযরত আল-হাকাম রহমতুল্লাহি আলাইহি খুবই চিন্তান্বিত হন। তিনি বলেন, আমি আমার ভাই হযরত ইবনে সীরীন রহমতুল্লাহি আলাইহি উনাকে স্বপ্নে দেখলাম যে, তিনি একটি রাজ-প্রাসাদে বাস করছেন। আমি উনাকে উৎকৃষ্ট হালে দেখতে পেলাম। আমি উনাকে জিজ্ঞাসা করলাম, হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার অবস্থা কি? তিনি বললেন, উনাকে আমার উপরে নব্বই অথবা সত্তরগুণ অধিক মর্যাদা দেয়া হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, তা কেন? তিনি বললেন, এর কারণ হচ্ছে উনার সুদীর্ঘ সময় পর্যন্ত চিন্তায় নিমগ্ন থাকা। (হিলইয়াতুল আওলিয়া)
একবার খলীফা হযরত উমর ইবনে আবদুল আযীয রহমতুল্লাহি আলাইহি হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনাকে এই মর্মে একটি পত্র লিখেন যে, উনাকে যেন তিনি কিছু নছীহত করেন। এ নছীহত এমন হওয়া চাই, যা খলীফা সর্বদা স্মরণ রাখতে এবং তার উপর বিশ্বাস স্থাপন করতে পারেন। তিনি উত্তরে লিখেন, যদি মহান আল্লাহ পাক তিনি আপনার সাথে থাকেন, তাহলে আপনার ভয় কিসের? অপরপক্ষে যদি মহান আল্লাহ পাক তিনি আপনার সাথে নেই বলে বিশ্বাস করেন, তাহলে কার কাছ থেকে আপনি রহমতের আশা করতে পারেন? (তাযকিরাতুল আওলিয়া)
হিলইয়াতুল আওলিয়া কিতাবে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় এই পত্রখানার সুদীর্ঘ বর্ণনা রয়েছে। (প্রায় ৬ পৃষ্ঠার অধিক)
একবার হযরত ছাবিত বনানী রহমতুল্লাহি আলাইহি হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনাকে পত্র লিখেন, শুনতে পেলাম আপনি এবার হজ্জে গমন করবেন। আমিও আপনার সঙ্গী হতে ইচ্ছুক। হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উত্তরে লিখেন, সে চিন্তা ছেড়ে দিন। আমি মহান আল্লাহ পাক উনার গুপ্ত রাজ্যে বাস করতে পারি। একত্র হলেই পরস্পর পরস্পরের দোষ-ত্রুটি জানতে পারব এবং একে অপরকে খারাপ মনে করতে থাকব। এ কারণে আপনার প্রস্তাব গ্রহণ করতে পারলাম না। (তাযকিরাতুল আওলিয়া)
একবার হযরত মালিক ইবনে দীনার রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনাকে জিজ্ঞেস করেন, আলেমের বিপদ হয় কিসে? তিনি উত্তরে বলেন, আত্মার মৃত্যুতে। হযরত মালিক ইবনে দীনার রহমতুল্লাহি আলাইহি আবার জিজ্ঞেস করেন, আত্মার আবার মৃত্যু কিভাবে হয়? হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি বললেন, দুনিয়ার প্রতি আসক্ত হলেই আত্মার মৃত্যু হয়। (তাযকিরাতুল আওলিয়া)
হযরত আবদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, একদিন সকালে হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার সাথে একই জামায়াতে নামায পড়ার আশায় মসজিদের কাছে গিয়ে দেখি দরজা বন্ধ এবং ভিতরে তিনি উচ্চস্বরে দোআ করছেন ও কয়েকজন লোক উনার সাথে আমীন-আমীন বলছেন। আমি মনে করলাম, হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার মুরীদগণের সাথে এ মুনাজাতে লিপ্ত রয়েছেন। কিছুক্ষণ পর আমি দরজায় আওয়াজ করতেই তিনি দরজা খুলে দিলে আমি ভিতরে প্রবেশ করে হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনাকে একাকী পেয়ে অবাক হয়ে গেলাম। এরপর ফজরের নামায পড়ে লোকজন চলে গেলে, এ রহস্য জানার জন্য উনার খিদমতে আরজ করলে তিনি বললেন, সাবধান এ বিষয়টি কাউকে বলবেন না। ঘটনা হলো এই যে, প্রত্যেক জুমুয়ার রাতে এখানে জিনেরা আসে। আমি তাদেরকে দ্বীনের হুকুম-আহকাম শিক্ষা দান করে মুনাজাতে মশগুল হই এবং তারা আমার সাথে আমীন-আমীন বলতে থাকে। (তাযকিরাতুল আওলিয়া)
এক বুযূর্গ ব্যক্তি বলেন, একবার আমি হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার সাথে হজ্জে গমন করলে পথে একদিন আমি খুবই তৃষ্ণার্ত হয়ে পড়ি। পানির জন্য কূপের কাছে যাই। কিন্তু সেখানে বালতি ও দড়ি কিছুই পেলাম না। হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি বললেন, যখন আমি নামাযে মশগুল হবো, তুমি তখন পানি পান করবে। এ কথা বলে তিনি নামাযে মশগুল হলেন। আমি কূপের কাছে গিয়ে দেখি পানি কূপের কানায় কানায় ভর্তি হয়ে আছে। পানি পান করে আমি পরম তৃপ্তি লাভ করলাম। আমার এক বন্ধু পাত্র ভরে পানি নিলেন। পরক্ষণেই পানি নীচে নেমে গেল। হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি নামায শেষে ঘটনা অবগত হয়ে বললেন, তুমি কি মহান আল্লাহ পাক উনার উপর বিশ্বাস রাখ না? যদি তাই হতো তাহলে পানি কখনও নীচে নেমে যেত না। এরপর যখন আরো পথ চলতে লাগলাম, পথে তিনি একটি খেজুর ফল পেয়ে তা উঠিয়ে আমাকে দিলেন। আমি সেটি খেয়ে ফেললাম। কিন্তু বীজটি স্বর্ণের মত দেখাচ্ছিল বলে আমি সেটি রেখে দিলাম। পবিত্র মদীনা শরীফে পৌঁছে স্বর্ণকারের কাছে তা বিক্রয় করে আমি খাবার খরিদ করলাম এবং দরিদ্র লোকদেরকে দান করলাম। (তাযকিরাতুল আওলিয়া) (ইনশাআল্লাহ চলবে)

-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৪ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে