রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
জীবনী মুবারক

বিশিষ্ট তাবেয়ী হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি (৪)

বিলাদত শরীফ: ২২ হিজরী। বিছাল শরীফ: ১১০ হিজরী। বয়স মুবারক: ৮৮ বছর
এ্যাডমিন প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, রাত ২:২৭ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:০৪
বিশিষ্ট তাবেয়ী হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি (৪)
পরবর্তী জীবনের বিভিন্ন ঘটনা:

একবার কোন বিশেষ কারণে হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি এক নির্দেশ জারি করেছিলেন যে, সমস্ত মিম্বর যেন ভেঙ্গে ফেলা হয় এবং বক্তাদেরকে আবোল তাবোল ওয়াজ করতে যেন নিষেধ করা হয়। হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি একদিন ছদ্মবেশে হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার মজলিসে গমন করেন। হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তখন ওয়াজ করছিলেন। হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনাকে প্রশ্ন করলেন, আপনি কি আলিম, না মুতাআল্লিম? (অর্থাৎ আপনি কি বিদ্বান না বিদ্বার্থী)। হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমি আলিম। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে যেসব পবিত্র হাদীছ শরীফ আমার নিকট এসে পৌঁছেছে, আমি সেগুলো পূণঃ পূণঃ আওড়াচ্ছি মাত্র। এ কথা শুনে হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি আর উনাকে নিষেধ করলেন না। বরং তিনি বললেন, এ যুবক সৎ ও সুবক্তা। হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে এই মন্তব্য করে হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি চলে গেলেন। হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি পরে যখন জানতে পারলেন যে, ইনিই হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তখন তিনি দ্রুত মিম্বর থেকে নেমে উনার খোঁজে বের হয়ে অনেক দূরে গিয়ে উনাকে পেলেন এবং সবিনয়ে আরজ করলেন, হুযূর! মহান আল্লাহ পাক উনার ওয়াস্তে আমাকে ওযূ শিক্ষা দিন। হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বাব নামক স্থানে বসে একটি পাত্রে পানি আনার জন্য আদেশ দিলেন। পানি নিয়ে আসা হলে তিনি হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনাকে ওযূর নিয়ম শিখিয়ে দেন। (তাযকিরাতুল আওলিয়া)
হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি যখন চিন্তায় মশগুল থাকতেন তখন উনাকে জল্লাদের সম্মুখে উপস্থিত অপরাধী বলে মনে হতো। উনাকে কেউ কখনও হাসতে দেখেনি। (তাযকিরাতুল আওলিয়া)
হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি বলতেন, মু’মিনের সকাল হয় চিন্তান্বিত অবস্থায় এবং সন্ধ্যা হয় চিন্তান্বিত অবস্থায়, এতদ্ব্যতীত তার অন্য কোন অবস্থা নেই। কারণ সে দু’টি ভয়ের মধ্যে থাকে- একটি হচ্ছে, যে পাপসমূহ সে করেছে, সে জানে না মহান আল্লাহ পাক সেই ব্যাপারে কি ফায়ছালা করেন, দ্বিতীয়টি হচ্ছে, তার তকদীরে যা কিছু বাকী রয়েছে, সে জানে না তার জন্য ধ্বংসকারী কি কি বস্তু রয়েছে। (হিলইয়াতুল আওলিয়া)
একদিন হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি এক ব্যক্তিকে কাঁদতে দেখে জিজ্ঞেস করেন, তুমি কাঁদছ কেন? লোকটি বলল, আমি হযরত মুহম্মদ ইবনে কা’ব রহমতুল্লাহি আলাইহি উনার মজলিসে গিয়েছিলাম। তিনি বলেছেন, মু’মিনদের মধ্যেও কোন কোন ব্যক্তিকে কয়েক বছর জাহান্নামের আযাব ভোগ করতে হবে। এ কথা শুনে মনে বড় দুঃখ হওয়ায় আমি কাঁদছি। হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি বললেন, হায়! যদি হাসান বছরী তাদের মধ্যে একজন হতো, এবং কয়েক হাজার বছর জাহান্নামের যন্ত্রণা ভোগ করেও উদ্ধার পেত, তাহলে কতই না উত্তম হতো। (তাযকিরাতুল আওলিয়া)
তিনি একদিন একাকী ঘরে বসে কাঁদতে থাকলে লোকজন এসে জিজ্ঞেস করল, কাঁদছেন কেন? তিনি উত্তরে বললেন, যদি অজ্ঞতার দরুণ এমন কোন কাজ কখনও করে থাকি, যা প্রকৃতপক্ষে মহান আল্লাহ পাক উনার কাছে অপ্রিয় এবং কিয়ামতের দিন মহান আল্লাহ পাক তিনি সে অপরাধের দরুণ আমাকে যদি বলেন, যাও, আমার দরবারে তোমার কোন স্থান নেই এবং তোমার কোন ইবাদতই আমার নিকট গ্রহণযোগ্য নয়। তখন আমার কি অবস্থা হবে, তা ভেবেই কাঁদছি। (তাযকিরাতুল আওলিয়া)
একদিন তিনি এক জানাযার নামাযে উপস্থিত হয়ে নামায শেষে লাশ দাফন করে মৃত ব্যক্তির কবরের শিয়রে বসে কাঁদতে লাগলেন। উনার চোখের পানিতে কবরের মাটি ভিজে কর্দমাক্ত হয়ে গেল। উপস্থিত সকলকে সম্বোধন করে তিনি বললেন, বন্ধুগণ! এ কবর দুনিয়ার শেষ গৃহ এবং পরকালের প্রথম গৃহ বলে মনে করো। এ অসার পৃথিবীতে কেন তোমরা আনন্দে মত্ত থাকো এবং কেনইবা মহান আল্লাহ পাক উনার ভয়ে ভীত হও না? এটাই এই পৃথিবীর প্রথম ও শেষ পরিণতি। তাহলে কেন উৎসব আনন্দ পরিত্যাগ করছ না? হে অলস লোক সকল! তোমরা সবাই প্রথম ও শেষ কাজের সন্ধান করো। লোকজন উনার এই কথাগুলি শুনে কাঁদতে কাঁদতে বেহুঁশ হয়ে পড়েন। (তাযকিরাতুল আওলিয়া)
হযরত হাওশাব রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনাকে বলতে শুনেছি, হে আদম সন্তান! মহান আল্লাহ পাক উনার কসম! যদি তুমি পবিত্র কুরআন শরীফ পাঠ করার মত পাঠ করতে, অতঃপর এর উপর বিশ্বাস করতে, তাহলে দুনিয়াতে তোমার চিন্তা ও ভয় দীর্ঘস্থায়ী হতো এবং তৎসঙ্গে ক্রন্দনও বৃদ্ধি পেত। (হিলইয়াতুল আওলিয়া) (ইনশাআল্লাহ চলবে)

-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে