রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
জীবনী মুবারক

বিশিষ্ট তাবেয়ী হযরত মাসরূক ইবনুল আজদা’ রহমতুল্লাহি আলাইহি (১)

বিলাদত শরীফ: তারিখ উল্লেখ নেই। বিছাল শরীফ: ৬৩ হিজরী।
এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, সকাল ৫:৪৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:০৫
বিশিষ্ট তাবেয়ী হযরত মাসরূক ইবনুল আজদা’ রহমতুল্লাহি আলাইহি (১)

পরিচিতি মুবারক:
নাম মুবারক: হযরত মাসরূক আল-হামাদানী রহমতুল্লাহি আলাইহি, উপনাম আবু আয়েশা (উনার কন্যার নাম ছিলো আয়েশা) পিতার নাম: আল-আজদা’ (পরিবর্তিত নাম আবদুর রহমান) বিন মালিক বিন উমাইয়া। উনার নসবনামা নিম্নরূপ-
مسروق بن الأجدع وهو عبد الرحمن بن مالك بن أمية بن عبد الله بن مُرّ بن سليمان بن مَعْمَر بن الحارث
অর্থ: মাসরূক বিন আজদা’ (যাঁর পরিবর্তিত নাম আবদুর রহমান) বিন মালিক বিন উমাইয়া বিন আবদিল্লাহ বিন মুর বিন সুলায়মান বিন মা’মার ইবনুল হারিছ।
তিনি কূফার অধিবাসী একজন বিখ্যাত তাবে‘ঈ, আলিম ও আবিদ ছিলেন। (হিলইয়াতুল আওলিয়া, তাবাকাত)
কথিত আছে যে, শিশু অবস্থায় উনাকে চুরি করে নেয়া হয়েছিলো, পরে উনাকে পাওয়া যায়, সেজন্য উনার নাম রাখা হয়- مسروق (মাসরূক অর্থাৎ চুরি যাওয়া ব্যক্তি)।
উনার পিতা আল-আজদা’ সম্মানিত ইসলাম গ্রহণ করেন এবং আবদুর রহমান নামে পরিচিত হন। আল-আজদা’-উনার পিতা মালিক বিন উমাইয়া ইয়ামানে একজন বিখ্যাত ঘোড় সওয়ার ছিলেন। (সিয়ারু আ’লামিন নুবালা)

যে সকল হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ছোহবত মুবারক পেয়েছেন:
হযরত মাসরূক রহমতুল্লাহি আলাইহি তিনি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু‘মিনীন আছ ছালিছা ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার থেকে এছাড়া সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম, হযরত আবদুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত উবাই বিন কা‘ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত উম্মে রুমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা, হযরত মুয়ায বিন জাবাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবদুল্লাহ ইবনে আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত মা‘কিল বিন সিনান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত মুগীরা বিন শো’বা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু প্রমূখ এবং আরো অনেক হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের থেকে পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেছেন। (সিয়ারু আ’লামিন নুবালা)

উনার জীবনের বিভিন্ন ঘটনা:
হযরত হিশাম ইবনুল কালবী রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত মাসরূক রহমতুল্লাহি আলাইহি উনার পিতা আল-আজদা’, যিনি একজন কবি ছিলেন, তিনি খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার দরবার শরীফে প্রতিনিধি হিসাবে এসেছিলেন। হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি উনাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? তিনি উত্তর দিলেন, আল-আজদা’ (الأجدع অর্থ: নাক-কাটা)। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, আল-আজদা’ হচ্ছে শয়ত্বান, আপনি বরং আবদুর রহমান।
হযরত ইমাম শা‘বী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, যখন হযরত মাসরূক রহমতুল্লাহি আলাইহি খলীফার দরবার শরীফে আগমন করেন, খলীফা উনাকে জিজ্ঞাসা করেন, আপনি কে? উত্তরে তিনি বলেন, মাসরূক ইবনুল আজদা’। তখন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বলেন, আল-আজদা’ হচ্ছে শয়ত্বান, আপনি বরং মাসরূক বিন আবদুর রহমান। তখন থেকে তিনি চিঠি পত্রে লিখা শুরু করেন, মাসরূক বিন আবদুর রহমান থেকে। (তাবাকাত)
হযরত আইয়ূব আত-ত্বাঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত আশ-শা‘বী রহমতুল্লাহি আলাইহি উনাকে একটি মাসয়ালা জিজ্ঞাসা করেছিলাম। তিনি উত্তরে বলেন, সমস্ত দিক-দিগন্তে অর্থাৎ সারা দুনিয়ায় হযরত মাসরূক রহমতুল্লাহি আলাইহি অপেক্ষা অধিকতর ইলিম অন্বেষণকারী ব্যক্তি আমি কখনও দেখিনি। তিনি বলেন, হযরত মাসরূক রহমতুল্লাহি আলাইহি তিনি এক ব্যক্তির নিকট ইলিম অন্বেষণে একটি আয়াত শরীফ সম্পর্কে জানার জন্য বছরার দিকে বের হলেন। সেখানে গিয়ে তিনি সেই ব্যক্তির নিকট উক্ত ইলিম পেলেন না। উনাকে সংবাদ দেয়া হলো, সিরিয়াবাসী এক ব্যক্তির নিকট এই ইলিম রয়েছে। অতঃপর তিনি সেই ইলিমের অন্বেষণে সিরিয়ায় অবস্থিত উক্ত লোকটির নিকট রওয়ানা হলেন। (হিলইয়াতুল আওলিয়া)
হযরত মাসরূক রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি প্রথম যুগের ও শেষ যুগের ইলিম, দুনিয়া ও আখিরাতের ইলিম সম্পর্কে জেনে খুশি হতে চায়, তার উচিত সূরা ওয়াকিয়া শরীফ পাঠ করা। (ইনশাআল্লাহ চলবে)

-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে