মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
জীবনী মুবারক

বিশিষ্ট তাবেয়ী, হযরত উওয়াইস বিন ‘আমির আল-ক্বারানী রহমতুল্লাহি আলাইহি (৬ষ্ঠ পর্ব)

Asrar প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, বিকাল ৩:২৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:০৫

সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম এবং সাইয়্যিদুনা হযরত
ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাদের সাথে সাক্ষাত:

সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, আমার জন্য আপনি দোয়া করুন। হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি প্রত্যেক নামাযে তাশাহ্হুদে এই দোয়াই করে থাকি, আয় বারে ইলাহী! মু’মিন নর-নারীকে ক্ষমা করুন! হে সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম! যদি কেউ ঈমান নিয়ে কবরে যেতে পারেন, তখন দোয়া উনাকে তালাশ করবে।
সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, আমাকে আরো নছীহত করুন। হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, হে সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম! আপনি কি মহান আল্লাহ পাক উনাকে চিনেছেন? তিনি বললেন, হাঁ, নিশ্চয়ই চিনেছি। হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি বললেন, যদি উনাকে ব্যতীত অন্য কাউকে না চিনেন, তবে সেটাই উত্তম। হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি বললেন, মহান আল্লাহ পাক তিনি কি আপনাকে জানেন? তিনি বললেন, হাঁ, জানেন। হযরত উওয়ায়েস রহমতুল্লাহি আলাইহি বললেন, যদি তিনি ব্যতীত অন্য কেউ আপনাকে না জানেন, তাতেও আপনার কোন ক্ষতি নেই।
সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য কিছু নিয়ে আসি। হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি নিজের হাত পকেটে প্রবেশ করিয়ে দু’টি পয়সা বের করে বললেন, ইহা আমি উট চরিয়ে উপার্জন করেছি। যদি আপনি এটা নিশ্চিত করে বলতে পারেন যে, এটা খরচ না করা পর্যন্ত আমি জীবিত থাকব, তাহলে আমি আরো গ্রহণ করতে পারি। অতঃপর হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, অনেক কষ্ট পেয়েছেন। এখন ফিরে যেতে পারেন। ক্বিয়ামত খুব নিকটে, সেখানেই আপনার সাথে আবার দেখা হবে। আমি এখন ক্বিয়ামতের পাথেয় সংগ্রহে ব্যস্ত - এই বলে হযরত উওয়ায়েস রহমতুল্লাহি আলাইহি উনাদেরকে বিদায় দেন। (তাযকিরাতুল আওলিয়া)
বিভিন্ন বর্ণনা থেকে বুঝা যায়, হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি এক সময় ইয়ামেন থেকে কূফায় আসেন। এখানে তিনি নিজের অবস্থা গোপন রাখতে চেষ্টা করতেন। অপরিচিত ভীনদেশী লোক হওয়ায় এবং উনার দরিদ্রতা ও অসহায়তার কারণে লোকেরা উনাকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে আচরণ করত। পাগল মনে করে ছেলেরা উনাকে কষ্ট দিত। কিন্তু এসব তিনি নীরবে সহ্য করতেন। কোন অবস্থাতেই নিজেকে প্রকাশ করতেন না।
একবার এইরূপ ঠাট্টা-বিদ্রুপকারী একটি লোক সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার মুখে হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হাদীছ শরীফ এবং মর্যাদা মর্তবার কথা শুনে কূফায় এসে লোকদের নিকট বর্ণনা করার পর উনার ব্যাপারে তাদের ধারণা পরিস্কার হয়। অতঃপর যখন উনার খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তিনি সাধারণ লোক থেকে আত্ম-গোপন করেন। কতিপয় ব্যক্তি যাঁরা উনার একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং উনাকে মুহব্বত করতেন, উনাদের সাথে উনার সাক্ষাত হয়। উনাদের মধ্যে কয়েক ব্যক্তির সাক্ষাতকার বর্ণনা করা হলো।

হযরত হারাম বিন হায়্যান রহমতুল্লাহি আলাইহি উনার সাথে সাক্ষাত:

অতঃপর হযরত হারাম বিন হায়্যান রহমতুল্লাহি আলাইহি উনার সাক্ষাত পেয়েছিলেন। (কোন কোন কিতাবে উনার নাম হযরত হারাম বিন জাবান রহমতুল্লাহি আলাইহি লিখা হয়েছে তা ঠিক নয়। আরবীতে হারাম বিন হায়্যান এইভাবে লিখা হয়:
هرم بن حيان হযরত হারাম বিন হায়্যান রহমতুল্লাহি আলাইহি তিনি একজন প্রথম তব্কার তাবেঈ, সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার ছোহবত মুবারকপ্রাপ্ত মুহাদ্দিছ এবং উচ্চ স্তরের ‘আবিদ, যিনি বছরার অধিবাসী ছিলেন। (তাবাকাত)
তিনি বলেন, যখন আমি হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি উনার কথা শুনলাম, তখন উনাকে দেখার আকাঙ্খা আমার প্রবল হলো। আমি কূফায় এসে উনার অনুসন্ধান করতে লাগলাম। হঠাৎ একদিন উনাকে ফোরাত নদীতে ওযূ করতে ও কাপড় ধৌত করতে দেখলাম। পূর্বে উনার যেসব লক্ষণের কথা শুনেছিলাম, সে অনুসারে উনাকে চিনে সালাম দিলাম। তিনি সালামের জাওয়াব দিয়ে আমার দিকে চাইলেন। আমি উনার সাথে মোছাফাহা করতে চাইলে তিনি হাত বাড়িয়ে দিলেন না। আমি বললাম, হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি! মহান আল্লাহ পাক আপনার প্রতি রহম করুন ও আপনাকে ক্ষমা করুন। (চলবে)
-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
হযরত মাসরূক ইবনুল আজদা’ রহমতুল্লাহি আলাইহি (১ম পর্ব) হযরত মাসরূক ইবনুল আজদা’ রহমতুল্লাহি আলাইহি (১ম পর্ব) ৭ ঘণ্টা আগে ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১৩) ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১৩) ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১২) ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১২) ২০ আগস্ট, ২০২৬ ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১১) ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১১) ১৭ আগস্ট, ২০২৬ ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১০) ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১০) ১৩ আগস্ট, ২০২৬ ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৯) ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৯) ১১ আগস্ট, ২০২৬ ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৮) ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৮) ৮ আগস্ট, ২০২৬ বিশিষ্ট তাবেয়ী, হযরত উওয়াইস বিন ‘আমির আল-ক্বারানী রহমতুল্লাহি আলাইহি (৯ম পর্ব) বিশিষ্ট তাবেয়ী, হযরত উওয়াইস বিন ‘আমির আল-ক্বারানী রহমতুল্লাহি আলাইহি (৯ম পর্ব) ৫ আগস্ট, ২০২৬ ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৭) ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৭) ৪ আগস্ট, ২০২৬ ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৬) ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৬) ১ আগস্ট, ২০২৬ বিশিষ্ট তাবেয়ী, হযরত উওয়াইস বিন ‘আমির আল-ক্বারানী রহমতুল্লাহি আলাইহি (৪র্থ পর্ব) বিশিষ্ট তাবেয়ী, হযরত উওয়াইস বিন ‘আমির আল-ক্বারানী রহমতুল্লাহি আলাইহি (৪র্থ পর্ব) ৩১ জুলাই, ২০২৬ বিশিষ্ট তাবেয়ী, হযরত উওয়াইস বিন ‘আমির আল-ক্বারানী রহমতুল্লাহি আলাইহি (৮ম পর্ব) বিশিষ্ট তাবেয়ী, হযরত উওয়াইস বিন ‘আমির আল-ক্বারানী রহমতুল্লাহি আলাইহি (৮ম পর্ব) ২৯ জুলাই, ২০২৬