মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
জীবনী মুবারক

বিশিষ্ট তাবেয়ী হযরত আমির বিন আবদিল্লাহ বিন আবদিল ক্বায়েস আল-আনবারী রহমতুল্লাহি আলাইহি (৬)

বিলাদত শরীফ: তারিখ উল্লেখ নেই। বিছাল শরীফ: হিজরী ৬০ সনের পূর্বে।
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ১৯ মে, ২০২৪, সকাল ১১:৪৬ আপডেট: ১৬ নভেম্বর, ২০২৬, রাত ১০:২৪
বিশিষ্ট তাবেয়ী হযরত আমির বিন আবদিল্লাহ বিন আবদিল ক্বায়েস আল-আনবারী রহমতুল্লাহি আলাইহি (৬)

অন্যান্য ঘটনা:
হযরত বিলাল বিন সা’দ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি তিনি যখন কোন জিহাদে লোকদেরকে সঙ্গী হিসাবে গ্রহণ করতেন, তিনি তাদের সাথে শর্ত করে নিতেন। তিনি তাদের খিদমত করবেন, তিনিই নামাযের আযান দিবেন এবং উনার সামর্থ্য অনুসারে তিনিই তাদের জন্য খরচ করবেন, এসবে সঙ্গীদের কেউ কোন আপত্তি উত্থাপন করতে পারবে না। (সিয়ারু আ’লামিন নুবালা)
হযরত ছাবা বিন আবী আবদা রহমতুল্লাহি আলাইহি বলেন, উনার গোত্রের একজন সত্যবাদী লোক উনাকে বলেছেন, আমি হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি উনার সাথী হয়ে অনেক জিহাদে অংশ গ্রহণ করেছি। একবার আমরা একটি জঙ্গলের সামনে অবতরণ করলাম। তিনি উনার খাদ্য সামগ্রী একত্র করলেন, ঘোড়াকে ছেড়ে দিলেন। অতঃপর তিনি জঙ্গলে প্রবেশ করলেন। বর্ণনাকারী বলেন, আমি মনে মনে চিন্তা করলাম, আজ রাত্রে তিনি কি করেন, তা আমি দেখে নিব। অতঃপর দেখলাম, তিনি একটি উচ্চ স্থানে উপনীত হলেন এবং সেখানে নামাযে মশগুল হলেন। অতঃপর ভোর হওয়ার নিকটবর্তী সময়ে তিনি দোয়া করতে লাগলেন। তিনি এইরূপ দোয়া করলেন, আয় মহান আল্লাহ পাক! আমি আপনার নিকট তিনটি জিনিষ চেয়েছিলাম- দু’টি জিনিষ আপনি আমাকে দান করেছেন, আর একটি জিনিষ আপনি আমাকে দেননি। আয় মহান আল্লাহ পাক! আপনি আমাকে উহা দান করুন, যাতে আমি আমার পছন্দমত ও ইচ্ছামত আপনার ইবাদত করতে পারি। অতঃপর ভোর হলে তিনি আমাকে দেখে ফেললেন। তিনি বললেন, আমি দেখছি, আজ রাতে তুমি আমাকে পাহারা দিয়ে সব দেখেছ? বর্ণনাকারী বলেন, তিনি আমার উপর স্বর উচ্চ করলেন। আমি বললাম, ইহা আপনি ছাড়–ন, এখন আপনি আমাকে অবহিত করুন, আপনার রব তায়ালা উনার নিকট আপনি তৃতীয় কোন বস্তুটি চেয়েছিলেন? ইহা যদি আপনি আমাকে না বলেন, তবে আজ রাতে আপনাকে আমি যা করতে দেখেছি, যা আপনি প্রকাশ করা পছন্দ করেন না, তা সব প্রকাশ করে দিব। তিনি বললেন, তোমার সর্বনাশ হোক! এইরূপ করো না। বর্ণনাকারী বলেন, আমি বললাম, আমি যা বলছি, তা অবশ্যই প্রকাশ করবো। অতঃপর তিনি যখন দেখলেন, আমি কিছুতেই নিবৃত্ত হচ্ছি না, তিনি বললেন, তবে আমার জীবিত অবস্থায় ইহা প্রকাশ করো না। বর্ণনাকারী বলেন, আমি বললাম, ঠিক আছে, আপনার সঙ্গে আমার ইহাই ওয়াদা থাকল। অতঃপর তিনি বললেন, আমি আমার রব তায়ালা উনার নিকট চেয়েছিলাম, তিনি যেন আমার নিকট থেকে স্ত্রীলোকের মুহব্বত দূর করে দেন, কারণ আমার কাছে স্ত্রীলোকের চেয়ে অধিকতর বিপজ্জনক আর কিছুই নেই। মহান আল্লাহ পাক উনার কসম! এখন আমি যদি একটি স্ত্রীলোক দেখি, আর একটি দেয়াল দেখি, এই উভয়ের মধ্যে কোন পার্থক্য মনে করি না। আর দ্বিতীয়টি আমি চেয়েছিলাম, আমি যেন মহান আল্লাহ পাক উনাকে ব্যতীত আর কাউকে ভয় না করি। মহান আল্লাহ পাক উনার কসম! এখন আমি মহান আল্লাহ পাক ব্যতীত আর কাউকে ভয় করি না। তৃতীয়টি আমি চেয়েছিলাম, মহান আল্লাহ পাক তিনি যেন আমার নিকট থেকে নিদ্রা দূর করে দেন- যাতে আমি দিবা রাত্রি যেভাবে ইচ্ছা উনার ইবাদতে মশগুল থাকতে পারি। তিনি আমাকে ইহা দান করেননি। (তবাকাত)
এক ব্যক্তি হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি উনাকে বললেন, আমার জন্য মহান আল্লাহ পাক উনার নিকট ক্ষমা প্রার্থনা করুন। তিনি বললেন, তুমি এমন এক ব্যক্তিকে এমন একটি কাজের জন্য বলছ, যে তা তার নিজের জন্যও করতে অক্ষম। বরং তুমি এক কাজ করো- প্রথমে মহান আল্লাহ পাক উনার অনুগত হও, অতঃপর উনার নিকট প্রার্থনা করো, অবশ্যই তোমার দোয়া তিনি কবুল করবেন। (হিলইয়াতুল আওলিয়া) (চলবে)

-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ ৭ মিনিট আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৮ মিনিট আগে মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১ দিন আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ দিন আগে