বিশিষ্ট তাবেয়ী হযরত আমির বিন আবদিল্লাহ বিন আবদিল ক্বায়েস আল-আনবারী রহমতুল্লাহি আলাইহি (৫)
বছরা থেকে সিরিয়ায় স্থানান্তর:
হযরত বিলাল বিন সা’দ রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রাদেশিক গভর্ণর যিয়াদের নিকট হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি উনার বিরুদ্ধে কিছু লোক অভিযোগ করে যে, আমাদের এখানে এক ব্যক্তি রয়েছে, যাঁর সম্মুখে যখন বলা হয়, হযরত ইবরাহীম খলীলুল্লাহ আলাইহিস সালাম তিনি কি আপনার অপেক্ষা উত্তম নন? তখন সেই ব্যক্তি চুপ করে থাকেন, এই কথার কোন উত্তর করেন না। আর সেই ব্যক্তি স্ত্রীলোক গ্রহণ করেন না অর্থাৎ বিবাহ করেন না। প্রাদেশিক গভর্ণর এই বিষয়টি তৎকালীন খলীফা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নিকট লিখিতভাবে জানালেন। হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি যিয়াদকে জানালেন যে, হযরত আমির বিন আবদিল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনাকে যেন সিরিয়া পাঠিয়ে দেয়া হয়। নির্দেশ পেয়ে প্রাদেশিক গভর্ণর যিয়াদ হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি উনাকে খবর দিয়ে এনে উক্ত বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, আমি যে চুপ থাকি, তা আশ্চর্যান্বিত হয়েই ঐরূপ চুপ থাকি, আর আমি ইচ্ছা করি, আমি যদি হযরত ইবরাহীম খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার পায়ের ধূলা হতে পারতাম! তারপর উনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি নাকি স্ত্রীলোক গ্রহণ করেন না? তিনি উত্তর দিলেন, তা এই জন্য যে, স্ত্রীলোক গ্রহণ করলে, ছেলে সন্তান হবে, দুনিয়ার ঝঞ্ঝাট বাড়বে। সেজন্য আমি একাকী থাকতে চাই। অতঃপর গভর্ণর যিয়াদ উনাকে সিরিয়াতে হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট পাঠিয়ে দিলেন। হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি একজন পর্যবেক্ষক পাঠিয়ে খবর নিয়ে জানতে পারলেন যে, হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি তিনি ফজরের পূর্বেই ঘর থেকে বের হয়ে গেছেন এবং ইশার ওয়াক্তে ঘরে ফিরেছেন। হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার জন্য খাদ্য পাঠালে তিনি ঐ খাদ্যের দিকে ফিরেও তাকালেন না। উনার সঙ্গে রুটির টুকরা ছিল, তা তিনি পানিতে ভিজিয়ে আহার করলেন। অতঃপর নামাযে দ-ায়মান হয়ে ফজরের আযান পর্যন্ত নফল নামাযে মশগুল থাকলেন। অতঃপর ঘর থেকে বের হয়ে গেলেন। হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি উনার এইসব অবস্থা খলীফা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনাকে জানালে তিনি নির্দেশ দিলেন যে, হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি তিনি যেন প্রথমে প্রবেশ করেন এবং শেষে বের হন, এবং উনার খেদমতের জন্য যেন ১০ জন গোলাম নিয়োজিত করা হয় এবং সঙ্গে ১০টি বাহনও দেয়া হয়। এই সংবাদ হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি উনাকে দেয়া হলে তিনি বললেন, আমার সাথে যে একটি শয়তান রয়েছে সেই আমাকে কাবু করে রেখেছে, তার উপর আরো ১০জনকে কি করে একত্র করবো? আর আমার বাহন হিসাবে আমার একটি খচ্চর রয়েছে। আমি ক্বিয়ামতের দিনের ভয় করছি, যেদিন মহান আল্লাহ পাক তিনি আমাকে অতিরিক্ত বাহন ব্যবহারের জন্য জিজ্ঞাসা করবেন। আর প্রথমে প্রবেশ করতে এবং শেষে বের হতে আমার কোন সমস্যা নেই।
হযরত বিলাল বিন সা’দ রহমতুল্লাহি আলাইহি তিনি নিজে বলেন, আমি হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি উনাকে রোমদেশে সময় সময় উক্ত খচ্চরের উপর আরোহন করে চলতে দেখেছি, কোন কোন সময় দেখেছি তিনি মুহাজিরদেরকে উক্ত খচ্চরের উপর আরোহণ করিয়ে সাহায্য করছেন। (তবাকাত, সিয়ারু আ’লামিন নুবালা)
হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি উনাকে যখন বছরা থেকে সিরিয়া প্রেরণ করা হলো, এখানে এসে তিনি বললেন, সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার, যিনি আমাকে আরোহী হিসাবে এখানে একত্র করেছেন। (সিয়ারু আ’লামিন নুবালা)
উনার বাকী জীবন তিনি সিরিয়াতেই কাটিয়ে দেন। (চলবে)
-আল্লামা সাঈদ আহমদ গজনবী।
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।