বিলুপ্তির ঘোষণা দিলো পিকেকে, তুরস্কে থামছে চার দশকের সংঘাত
, ১৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৪ মে, ২০২৫ খ্রি:, ১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
তুরস্কের সঙ্গে কয়েক দশক ধরে চলা সশস্ত্র সংগ্রামের অবসান ঘটিয়ে স্বেচ্ছায় নিজেদের আনুষ্ঠানিক বিলুপ্তির ঘোষণা দিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)।
পিকেকের ঘনিষ্ঠ ফিরাত নিউজ এজেন্সির বরাত দিয়ে গতকাল সোমবার (১২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, চার দশক ধরে চলমান সহিংসতার অবসান ঘটাতে আঙ্কারার সঙ্গে নতুন শান্তি উদ্যোগের অংশ হিসেবে একটি কংগ্রেস আয়োজনের পর বিলুপ্তির ঘোষণা দেয়া হলো।
এর কয়েক দিন আগে উত্তর ইরাকে একটি কংগ্রেস আয়োজন করে দলটি। জুমুয়াবার হওয়া ওই কংগ্রেসের পর সোমবার দলটি বিলুপ্ত এবং সশস্ত্র সংগ্রাম বন্ধের ঘোষণা এলো।
আল জাজিরা বলছে, এর মাধ্যমে তুরস্কে চার দশক ধরে চলা সংঘাত বন্ধ হতে যাচ্ছে। দলটি বলছে, তারা একটি ঐতিহাসিক সিদ্ধান্তে উপনীত হয়েছে, যা খুব দ্রুতই জনগণকে জানানো হবে।
ফিরাত নিউজ এজেন্সি জানায়, জুমুয়াবারের ওই কংগ্রেসে পিকেকে নেতা আবদুল্লাহ ওকলানের ‘দৃষ্টিভঙ্গি এবং প্রস্তাবনা’ সংবলিত একটি বিবৃতি পাঠ করা হয়।
পিকেকের বিলুপ্তির ঘোষণার পর তুর্কি সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।
গত ফেব্রুয়ারিতে কারাবন্দি কুর্দি নেতা আবদুল্লাহ ওকালান তার অনুসারী যোদ্ধাদের অস্ত্র সমর্পণের নির্দেশ দেন। সেই সঙ্গে তুর্কি রাষ্ট্রের সাথে কয়েক দশকের সংঘাতের অবসানের লক্ষ্যে পিকেকে-কে বিলুপ্ত করার আহ্বানও জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)