বিমানের ডানা বাঁকানো কেন?
, ১৯ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ আশির, ১৩৯১ শামসী সন , ০১ মার্চ, ২০২৪ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
যখন আপনি বিমানের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন তখন কোন জিনিসটা আপনার চোখে পড়েছিল? বিমানে না চড়লেও কিন্তু ব্যাপারটা নজরে এসে থাকতে পারে! মানে কাছাকাছি থেকে কোনো কোনো উড়োজাহাজ দেখলে। হ্যাঁ, বুঝানো হচ্ছে ডানার শেষ মাথার বাঁকানো ডগার কথাই। ইংরেজি ভাষায় যাকে বলা হয় উইংলেট। বর্তমান যুগে বহু বিমানেই ডানার শেষে দেখা যায় এটি।
এয়ারলাইনগুলো অনেক সময় তাদের লোগো প্রদর্শন করে এতে। বিমানের জানালার পাশে বসে আপনার ভ্রমণে ওই লোগো চোখে না এসে পারবে না। সাধারণত বিমানগুলো তাদের বিজ্ঞাপনের জন্য এই অংশকে কাজে লাগায়! তবে ‘উইংলেট’-এর একমাত্র উদ্দেশ্য এটি নয়। এটি আসলে জ্বালানি সাশ্রয়ের এক বড় উপায়। ডানায় উইংলেট থাকলে একটি বিমানে ৫ শতাংশ পর্যন্ত কম জ্বালানি লাগতে পারে। নাসার তথ্য অনুসারে, সাধারণ একটি বোয়িং ৭৩৭ যাত্রীবাহী উড়োজাহাজের জন্য তা বছরে এক লাখ গ্যালন জ্বালানি সাশ্রয় করতে পারে। বিমান সংস্থাগুলোর সম্মিলিত সাশ্রয় দাঁড়াবে বছরে বিলিয়ন ডলারে।
উইংলেট উড়োজাহাজের ডানার ডগায় তৈরি হওয়া প্রাকৃতিক ঘূর্ণিগুলো হ্রাস করে। এটি এতই শক্তিশালী হতে পারে যে খুব বড় বিমান চলে যাওয়ার পর তার বরাবর পেছনে পথে থাকা ছোট বিমানগুলো উল্টে পর্যন্ত যেতে পারে। প্রভাবটি এতটাই সুস্পষ্ট যে বিমান আবিষ্কারের অগ্রপথিক হিসেবে পরিচিত রাইট ভাইদের প্রথম ফ্লাইট শেষ হওয়ার আগেই গবেষকরা এটি নিয়ে ভেবেছিলো। উড়োজাহাজের ডানার নকশায় উইংলেটের ব্যাপক ব্যবহার অবশ্য অনেক সাম্প্রতিক ঘটনা। বিজ্ঞানী ও প্রকৌশলীদের শতাধিক বছরের বেশি সময়ের টানা গবেষণার পর এটি আজ এ জায়গায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












