বিভিন্ন স্থানে বিস্ফোরণ-অগ্নিকাণ্ডে ১৪ দলের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বিভিন্ন জায়গায় যে গ্যাস বিস্ফোরণ হচ্ছে এবং অগ্নি সংযোগের যে ঘটনাগুলো, যে যাই বলুক না কেন আমরা উদ্বেগ প্রকাশ করছি। সেই সঙ্গে অনেক সন্দেহও হয়। কারণ বঙ্গবন্ধুর সময়েও এরকম থানা লুট, পাটের গুদামে আগুন- এরকম বিভিন্ন ঘটনা ঘটতো।
গত সোমবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে নিজ বাসভবনে জোটের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু হত্যাকা-ের দিকে দৃষ্টি দিয়ে তিনি বলেন, পরে যা ঘটলো তা তো দেখেছি। আজকে কোনো জায়গায় গ্যাস বিস্ফোরণ, অগ্নিসংযোগ- এটা কোনো কথা হতে পারে না।
এ আওয়ামী লীগ নেতা বলেন, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের হয়ে আসুক। আমরা চাই সুষ্ঠু তদন্ত, কেউ হস্তক্ষেপ করবে না, কে জড়িত বের হয়ে আসবে।
সরকারের সতর্ক থাকা উচিত মন্তব্য করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন। এ জিনিসগুলোর অন্তর্নিহিত ব্যাপারগুলো সামনে আসলে বোঝা যাবে কে এর সঙ্গে জড়িত। এসব জিনিস ধামাচাপা না দিয়ে আমরা মনে করি বিশেষ দৃষ্টি দিয়ে খতিয়ে দেখা উচিত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।