বিভিন্ন রকম শরবতে প্রশান্তি
, ২৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ আশির, ১৩৯১ শামসী সন , ০৯ মার্চ, ২০২৪ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
* স্বাস্থ্যকর নাবিয:
যা যা লাগবে-
খেজুর ৮ পিছ, মধু ১ চা-চামচ, দুধ ১ কাপ (জ্বাল করা) ও পানি ২ কাপ।
যেভাবে তৈরি করবেন-
খেজুর ভালো করে ধুয়ে ভেতরের বিচি আলাদা করে নিতে হবে। এবার ২ কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। ব্লেন্ডারে খেজুর ব্লেন্ড করে সঙ্গে মধু ও জ্বাল করা ঘন দুধ মেশাতে হবে। পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার ও স্বাস্থ্যকর নাবিয শরবত।
* কাস্টার্ড তোকমা:
যা যা লাগবে-
দুধ ১ লিটার, তোকমা ২ টেবিল চামচ, চিনি আধা কাপ, কাস্টার্ড ২ টেবিল চামচ, বাদাম কুচি ইচ্ছেমতো, কনডেন্স মিল্ক ১/৪ কাপ ও বরফ কুচি ৪-৫টি।
যেভাবে তৈরি করবেন-
দুধ জ্বাল করে এর মধ্যে চিনি ও কাস্টার্ড কিছুক্ষণ জ্বালাতে হবে। ঘন হয়ে এলে কনডেন্স মিল্ক দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এবার নামিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। গ্লাসে ঠান্ডা কাস্টার্ড ও তোকমা একসঙ্গে মিশিয়ে অথবা কাস্টার্ড ও তোকমা ধাপে ধাপে দিয়ে বরফ ও বাদাম কুচি ওপরে সাজিয়ে পরিবেশন করুন।
* টক-মিষ্টি-ঝাল শরবত:
যা যা লাগবে-
তেঁতুলের কাথ আধা কাপ, খেজুরের গুড় আধা কাপ, পানি ২ কাপ, বিট লবণ ১ চা চামচ, পুদিনা পাতা ২-৩টি, কাঁচা মরিচ (মিহি কুচি) ১টি, চাট মসলা ১ চা চামচ, লেবু (টুকরা) ২-৩টি, বরফ কুচি- ৪-৫টি ও লবণ ১ চিমটি।
যেভাবে তৈরি করবেন-
প্রথমের খেঁজুরের গুড় গলিয়ে নিতে হবে। এবার এতে তেঁতুলের মাড়, বিট, লবণ, কাঁচা মরিচ কুচি চাট মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটি আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। ইফতারের আগে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।
* পেয়ারার জুস:
যা যা লাগবে-
পেয়ারা ২টি (মাঝারি), চিনি ৩ টেবিল চামচ, পানি ৩ কাপ, বরফ ৪-৫ টুকরা, বিট লবণ ২ চা চামচ, পুদিনা পাতা ২ চা চামচ ও কাঁচা মরিচ ২টি।
যেভাবে তৈরি করবেন-
পেয়ারা ভালো করে ধুয়ে ভেতর থেকে সব নরম অংশ বের করে নিতে হবে। এবার ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জন্ডিস হলে কি ঝাল-মসলা খাওয়া বন্ধ করতে হয়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একটি গ্রামে মাত্র দুটি পরিবার, ১০৭ একরে ১২ মানুষের বসবাস
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রক্তে মাইক্রোপ্লাস্টিক থাকলে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছর আগের ১০০ টাকা পরিশোধে পাওনাদারের বাড়িতে...
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসলে কোথায় অভিযোগ করবেন?
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কবর খননে মিললো ২ যুগ আগে দাফন করা অক্ষত মরদেহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে সৌদি আরব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












