বিবিএসের তথ্য প্রকাশে লাগবে না মন্ত্রীর অনুমোদন, কারসাজি কি বন্ধ হবে
, ২৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সরকারি যেকোনো পরিসংখ্যানের প্রতিবেদন প্রকাশের জন্য এখন থেকে পরিকল্পনামন্ত্রীর কাছে ছুটতে হবে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক নিজেই তা প্রকাশ করতে পারবেন।
এতে পরিসংখ্যান নিয়ে কারসাজির পথ বন্ধ হবে বলে আশা করছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে বিবিএস স্বাধীনভাবে কাজ করতে না পারলে রাজনৈতিক প্রভাবের আশঙ্কা থেকেই যাবে বলে মনে করেন অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান।
পরিকল্পনা মন্ত্রণালয় সম্প্রতি ‘পরিসংখ্যান প্রণয়ন, প্রকাশ ও সংরক্ষণ’ নীতিমালা জারি করে। নীতিমালা অনুসরণে একটি বিধিমালা তৈরির কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে। অন্তর্র্বতী সরকার তাদের দায়িত্বের অবশিষ্ট সময়ে বিধিমালাটি উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন দিতে চায়।
এই সিদ্ধান্তের ফলে পরিসংখ্যান প্রতিবেদন প্রকাশে সময় কমে আসবে বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, এতে সময় কম লাগবে। সঠিক ও নির্ভুল তথ্য উঠে আসবে। রাজনৈতিক হস্তক্ষেপও থাকবে না।
এ-সংক্রান্ত বিধিমালা শিগগিরই অনুমোদন করা হবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা।
অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতাসীন দলের মন্ত্রীদের বিরুদ্ধে সব সময় পরিসংখ্যানের কারসাজির অভিযোগ থাকে। জিডিপি প্রবৃদ্ধির তথ্য বাড়িয়ে দেখানো ও মূল্যস্ফীতির তথ্য কমিয়ে দেখানোর প্রবণতা থাকে তাদের মধ্যে।
মন্ত্রীর কাছে জরিপ ও শুমারির প্রতিবেদন পাঠাতে না হলে রাজনৈতিক হস্তক্ষেপ কমে আসবে বলে মনে করেন তারা। তাহলে জরিপ ও শুমারির সঠিক তথ্যটা মানুষ জানতে পারবে।
বিবিএস পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা। ২০১৩ সালের পরিসংখ্যান আইন অনুযায়ী সংস্থাটির দায়িত্ব হচ্ছে জনশুমারি, কৃষিশুমারি, মৎস্য ও প্রাণিসম্পদ শুমারিসহ অন্যান্য জরিপ ও শুমারির কার্যক্রম গ্রহণ করা। মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি, ভোক্তার মূল্যসূচকসহ অন্যান্য সূচকের তথ্য প্রকাশ করাও সংস্থাটির দায়িত্ব। বিবিএসে মহাপরিচালক বা ডিজি নিয়োগ দেয় সরকার, যিনি অতিরিক্ত সচিবের পদমর্যাদার।
এত দিন সংস্থাটির যেকোনো জরিপ ও শুমারির পরিসংখ্যান প্রকাশের আগে পরিকল্পনামন্ত্রীর কাছ থেকে অনুমোদন নেওয়ার রীতি ছিল। নতুন নীতিমালায় সে রীতি আর থাকছে না। এখন থেকে মূল্যস্ফীতি, জিডিপির প্রবৃদ্ধি, অর্থনৈতিক শুমারি, শ্রমশক্তি জরিপের পরিসংখ্যান বিবিএস মহাপরিচালক প্রকাশ করতে পারবেন। এতে পরিকল্পনামন্ত্রীর ক্ষমতা কমল।
বিবিএসে এখন ছয়টি শাখা রয়েছে। সেগুলো হচ্ছে, কৃষি, জনশুমারি, জনসংখ্যাতত্ত্ব ও স্বাস্থ্য, শিল্প, জাতীয় আয়-ব্যয় এবং কম্পিউটার শাখা। এসব শাখার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে জরিপ ও শুমারি হয়ে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)