বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ সহজ নয় -আসিফ নজরুল
বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা উত্তরণে জন্য সরকারের প্রচ- রকমের তাড়না ও চেষ্টা রয়েছে। আমাদের দৃঢ় প্রতিজ্ঞা থেকে বর্তমান পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের চেষ্টা করছি। তাই সব সময়ই নতুন নতুন উপায় ভাবছি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজশাহী পিটিআইয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। মাঝে মাঝে ভালো হয়েছে, মাঝে মাঝে বেশি খারাপ হয়েছে। এর কারণ অন্তর্র্বতী সরকার প্রায় ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ করছে। একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে দেশের শাসন কাজ পরিচালনা করা খুব সহজ নয়।
ড. আসিফ নজরুল বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের শক্তির কিছু লোক পালিয়ে গেলেও বেশিরভাগই দেশে রয়েছে। তাদের হাতে প্রচুর টাকা এবং বদ মতলব রয়েছে। সব মিলিয়ে দেশের পরিস্থিতি ভালো করার চেষ্টা অব্যাহত থাকলেও তা খারাপ হচ্ছে। সরকার তা থেকে উত্তরণের চেষ্টা করছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।