বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় তারাবীহ নামায আদায় করলেন হাজার হাজার ফিলিস্তিনি
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৪ আশির, ১৩৯২ শামসী সন , ৩ মার্চ, ২০২৫ খ্রি:, ১৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আল-আকসা মসজিদে তারাবীহ নামায আদায় করেছেন হাজার হাজার ফিলিস্তিনি। ইসরায়েলি দখলদার বাহিনীর কঠোর বিধিনিষেধ এবং কড়াকড়ি ব্যবস্থার মধ্যেও গতকাল রাতে রমাদ্বান শরীফ মাসের প্রথম তারাবীহ আদায় করেছেন তারা। সাফা প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বেশ কিছু ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী শিশুদের হয়রানি করছে এবং ভয় দেখাচ্ছে, লোকজনকে তল্লাশি করা হচ্ছে এবং মুসল্লিদের নামাযের জন্য মসজিদে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। ৫৫ বছরের কম বয়সী পুরুষদের মসজিদে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। তবে সে সব বাধা উপেক্ষা করে মুসলমানদের ঢল নেমেছে তারাবীহ নামায আদায়ে।
এর আগে অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদের চারপাশে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করে সন্ত্রাসী ইসরায়েল। রমাদ্বান শরীফ শুরু হওয়ার আগেই এই বিধিনিষেধ জারি করে কট্টর ইসলাম ও মুসলিমবিদ্বেষী ইহুদীবাদী সরকার। উদ্দেশ্য, পবিত্র রমাদ্বান শরীফ মাসে যেন ফিলিস্তিনিরা সেখানে প্রবেশ করতে না পারে সেজন্যই এই বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
তাদের বিধিনিষেধের মধ্যে আরও রয়েছে, সম্প্রতি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিরাও রোযার মাসে আল-আকসা প্রাঙ্গনে প্রবেশ করতে পারবেন না।
দখলদার ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, গত বছরও একই ধরনের বিধিনিষেধ জারি করা হয়েছিল। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, এই বিধিনিষেধ ‘বর্ণবাদী এবং উসকানিমূলক’।
রমাদ্বান শরীফ মাসে পূর্ব জেরুজালেমের চারপাশে ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। মসজিদের দিকে যাওয়ার রাস্তায় চেকপয়েন্টে তিন হাজার সশস্ত্র কর্মী মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)