বিদ্যুতে ৭৫ ইউনিট পর্যন্ত দাম বৃদ্ধির আদেশ প্রত্যাহার
, ০৫ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
একদিনের মাথায় আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীর বিদ্যুতের দাম বৃদ্ধির আদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এতে করে লাইফলাইন গ্রাহকের (৫০ ইউনিট পর্যন্ত) দাম ৪ টাকা ৬৩ পয়সা এবং ৭৫ ইউনিট ব্যবহারকারীর আগের দাম ৫ টাকা ২৬ পয়সা বহাল থাকছে বলে নিশ্চিত করেছেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ।
তিনি আরও জানিয়েছেন, গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এ সংক্রান্ত নতুন আদেশ জারি করা হবে। এতে করে খুচরা বিদ্যুতের গড় দাম ১০.৬৩ টাকা থেকে ২৩ পয়সা কমে ১০.৪০ টাকা হবে।
গত বুধবার (৩ জুন) ঘোষিত নতুন ট্যারিফ অনুযায়ী, আবাসিকে লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা, একইভাবে আবাসিকের প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা করা হয়। একদিন পরেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত দাম প্রত্যাহারের আবেদন করা হয়। এতে বলা হয়, নি¤œ আয়ের ভোক্তাদের দাম না বাড়ানোর জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে।
হতদরিদ্র, নি¤œ আয় এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির কথা বিবেচনা করে লাইলফাইন গ্রাহক সৃষ্টি করা হয়। একটি ৩০ ওয়াটের লাইট ও একটি ফ্যান দিনে ১০ থেকে ১২ ঘণ্টা ব্যবহার করেন তেমন গ্রাহকরা এই বিলের আওতায় পড়েন। কিন্তু একাধিক ফ্যান থাকলে কিংবা একটি ফ্যান টানা চব্বিশ ঘণ্টা চালালে লাইফলাইনের আওতায় থাকার সুযোগ কম। তখন সেই গ্রাহককে ভিন্ন স্তরের বিল দিতে হয়। পৃথক ৬টি স্তর রয়েছে, সেই বিদ্যুতের দাম তুলনামূলক অনেকটা বেশি। বিদ্যুৎ বিভাগের নতুন ভাবনাকে ভালো সিদ্ধান্ত মনে করছেন সংশ্লিষ্টরা। এতে নি¤œ আয়ের লোকজন চাপমুক্ত থাকবে।
জুন, ২০২৫’র হিসাব অনুযায়ী, ১ কোটি ৮৬ লাখ লাইফলাইন গ্রাহকের মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৮৭ শতাংশ, বিপিডিবির ৪.৫ শতাংশ, নেসকো ৪ শতাংশ, ওজোপাডিকো ৩ শতাংশ। লাইফলাইন গ্রাহকের সংখ্যা সবচেয়ে কম রাজধানী ঢাকায় বিরতণের দায়িত্বে থাকা ডিপিডিসির ১ শতাংশ এবং ডেসেকোর ০.৫ শতাংশের মতো। অর্থাৎ গ্রামের হতদরিদ্র পরিবারগুলো এই সুবিধার আওতায় রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












