বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসার দাবিদার -আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মনে করেন, বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ অত্যন্ত প্রশংসার যোগ্য। তিনি বলেন, সেনা কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে যে সম্মান প্রদর্শন করেছেন এবং সেনা প্রশাসন যে সহযোগিতা করেছেন, তা ইতিবাচকভাবে দেখা হচ্ছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সেনা সদস্যরা বিচার প্রক্রিয়ার প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছেন, এবং যেভাবে তাদের আনা হয়েছে- সেখানে সেনাপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা প্রশংসার দাবিদার। আমরা এটাকে অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাব জেলে কেন রাখা হচ্ছে বা কোথায় রাখা হবে, তা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়। “এটা নিয়ে আমার এখতিয়ার নেই, যারা প্রয়োজন মনে করবেন, তারা সেটি ঠিক করবেন,” যোগ করেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।